advertisement

"ঘুমোতেও পারছি না..." ! দুবাইতে আটকে নার্গিস ফকরি, শেয়ার করলেন আতঙ্কের অভিজ্ঞতা

Last Updated:

Nargis Fakhri: মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল এবং আমেরিকা-র মধ্যে বাড়তে থাকা উত্তেজনায় ভুক্তোভোগী অসংখ্য ভারতীয়। বিমান পরিষেবা ব্যহত হওয়ায় দুবাইতে আটকে পড়েছেন অভিন্ত্রী নার্গিস ফকরি।

News18
News18
মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল এবং আমেরিকা-র মধ্যে বাড়তে থাকা উত্তেজনায় ভুক্তোভোগী অসংখ্য ভারতীয়। পশ্চিম এশিয়ার দেশগুলিতে অশান্ত পরিস্থিতি। শনিবার থেকে ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ আক্রমণ চলেছে। পাল্টা জবাব দিচ্ছে ইরানও। এই অবস্থার আঁচ পড়েছে দুবাই, আবু ধাবিতেও। বিমান পরিষেবা ব্যহত হওয়ায় দুবাইতে আটকে পড়েছেন অভিন্ত্রী নার্গিস ফকরি।
দুবাইয়ে আটকে পড়া বহু ভারতীয় তারকার মধ্যে একজন নার্গিস ফকরি। চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। পরিস্থিতির জেরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি হয়েছে এবং শত শত ফ্লাইট বাতিল হয়েছে—ফলে বহু যাত্রী অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। আতঙ্কে রয়েছেন বলি অভিনেত্রীও।
advertisement
advertisement
ইনস্টাগ্রাম স্টোরিতে নার্গিস গত কয়েক দিনের মানসিক চাপের কথা খোলাখুলি জানিয়েছেন। তিনি লিখেছেন, “গত দু’দিন ভীষণ অদ্ভুত কেটেছে।” পরের পোস্টে তিনি আরও জানান, “যাই হোক না কেন, এক ধরনের উদ্বেগ আর ভয়ের অনুভূতি থেকে যাচ্ছে, কারণ আপনি জানেন না পরের মুহূর্তে কী হবে। ঘুমোতেও পারছি না, মস্তিষ্ক সব সময় সতর্ক অবস্থায় আছে। অনেক রাত হয়ে গেছে, তবুও আমি জেগে আছি।”
advertisement
চাপ ও অনিদ্রার মধ্যেও নার্গিস স্থানীয় প্রশাসন ও জরুরি পরিষেবার কাজের প্রশংসা করেছেন। তিনি একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, “হ্যাঁ, তারা দারুণ কাজ করছে।” জানা গেছে, তিনি তাঁর স্বামী টনি বেইগের সঙ্গে দুবাইয়েই থাকেন। তাঁর পোস্টে স্পষ্ট যে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তিনি কৃতজ্ঞ হলেও অনিশ্চয়তার মানসিক চাপ এখনও রয়ে গেছে।
advertisement
নার্গিস একা নন—অভিনেত্রী ঈশা গুপ্তা ও সোনাল চৌহানও সেই হাজার হাজার যাত্রীর মধ্যে রয়েছেন, যাদের ভারতে ফেরার পরিকল্পনা ৭০০-র বেশি ফ্লাইট বাতিল হওয়ায় ভেস্তে গেছে। কাজের দিক থেকে নার্গিসকে শেষবার দেখা গেছে হাউসফুল ৫ ছবিতে। বর্তমানে নিরাপদে দেশে ফেরার জন্য প্রহর গুনছেন তারকা অভিনেত্রী।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
"ঘুমোতেও পারছি না..." ! দুবাইতে আটকে নার্গিস ফকরি, শেয়ার করলেন আতঙ্কের অভিজ্ঞতা
Next Article
advertisement
Amit Shah on Abhishek Banerjee: 'এবার তৃণমূলকে ভোট দিলে বাংলায় ভাইপোর শাসন শুরু হবে!' শাহের নিশানায় অভিষেক
'এবার তৃণমূলকে ভোট দিলে বাংলায় ভাইপোর শাসন শুরু হবে!' শাহের নিশানায় অভিষেক
  • তৃণমূলকে ভোট দিলে এবার বাংলায় ভাইপোর শাসন৷

  • মথুরাপুরের সভা থেকে দাবি অমিত শাহের৷

  • মমতার পাশাপাশি অভিষেককেও নিশানা শাহের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement