advertisement

Israel-Palestine Conflict: ইজরায়েলে বোনের হত্যার সময়ে দুই সন্তান ছিল গাড়িতেই... শিউরে ওঠা বিবরণ দিলেন অভিনেত্রী মধুরা

Last Updated:

Israel-Palestine Conflict: ভারতীয় বংশোদ্ভূত ইহুদি অভিনেত্রীর পরিবারে হাহাকার। মধুরার মা ইহুদি। দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় তাঁর তুতো বোনের ছবি পোস্ট করেছেন নায়িকা।

ইজরায়েল-হামাসের সংঘর্ষে পরিবারকে হারালেন নায়িকা
ইজরায়েল-হামাসের সংঘর্ষে পরিবারকে হারালেন নায়িকা
মুম্বই: নৃশংসভাবে হত্যা করা হয়েছে মুম্বইয়ের টেলি অভিনেত্রীর তুতো বোন এবং জামাইবাবুকে। দিন কয়েক আগে এমনটাই জানিয়েছেন নায়িকা মধুরা নায়েক। গত রবিবারই নাকি তাঁর পরিবারের দু’জন সদস্য হামাসের হাতে মৃত্যুবরণ করেছেন। ইজরায়েল এবং প্যালেস্টাইনের সংঘর্ষে শিউরে ওঠা ঘটনার কথা জানালেন মধুরা।
advertisement
advertisement
সম্প্রতি সেই ঘটনা নিয়ে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে মধুরা দাবি করলেন, তাঁর তুতো বোন এবং জামাইবাবুকে যখন হত্যা করা হয়েছে, তখন তাঁদের দুই সন্তান সেই গাড়িতেই ছিল। পরে কর্তব্যরত আধিকারিকেরা সেই দুই শিশুকে উদ্ধার করে নিয়ে গিয়েছেন। রবিবারই নাকি বোন এবং বোনের স্বামীর মৃতদেহ উদ্ধার হয়।
advertisement
মধুরা বলেন, ‘‘তাঁদের নিখোঁজ হওয়ার খবর পাই আমার পরিবারের থেকে। ঠিক তার ২৪ ঘণ্টা বাদেই মৃতদেহ পাওয়া গিয়েছে ওঁদের।’’ জানা গেল, মধুরার পরিবারের প্রায় ৩০০ সদস্য জন ইজরায়েলে আটকে রয়েছেন।
advertisement
ভারতীয় বংশোদ্ভূত ইহুদি অভিনেত্রীর পরিবারে হাহাকার। মধুরার মা ইহুদি। দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় তাঁর তুতো বোনের ছবি পোস্ট করেছেন নায়িকা। দেখা যাচ্ছে, তাঁর বোন ওদায়া পাশে দাঁড়িয়ে তাঁর স্বামী, সঙ্গে দুই সন্তান। দীর্ঘ একটি পোস্ট করেছেন মধুরা। সেখানে মধুরার দাবি, ওদায়া এবং তাঁর স্বামীকে হত্যা করেছে হামাসরা। এই খবরটি দেওয়ার পর ইজরায়েলের মানুষদের পাশে থাকার বার্তা দেন মধুরা।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Israel-Palestine Conflict: ইজরায়েলে বোনের হত্যার সময়ে দুই সন্তান ছিল গাড়িতেই... শিউরে ওঠা বিবরণ দিলেন অভিনেত্রী মধুরা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement