advertisement

বড় পর্দায় আসছে শক্তিমান। চলছে নতুন মুখের খোঁজ ! দায়িত্বে মুকেশ খান্না !

Last Updated:

তবে কি ফের মুকেশ খান্নাকেই দেখা যাবে বড় পর্দার শক্তিমান হিসেবে ? নাকি সত্যিই নতুন মুখ আনবেন তিনি !

#মুম্বই:  শক্তিমান। ৯০-এর দশকের জনপ্রিয় সিরিয়ালের মধ্যে একটি শক্তিমান। শক্তিমানের সঙ্গে অনেকেরই আবেগ জড়িয়ে আছে। গঙ্গাধর ও শক্তিমান একই ব্যক্তি ছিলেন। ডবল রোলে অভিনয় করেছিলেন মুকেশ খান্না। এই ধারাবাহিক থেকেই জনপ্রিয় হয়েছিল ভয়ানক ভিলেন কিলভিশ। এমনকি 'অন্ধেরা কায়েম রহে গা' এই লাইনটিও মানুষ ভোলেনি। করোনা ভাইরাস দেশে আসার পর টিভিতে ফের একবার চালু করা হয় 'শক্তিমান'।এবং এবারেও হাজার হাজার মানুষ দেখেছেন এই ধারাবাহিক। এর পরই বড় পর্দায় শক্তিমান বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই ধারাবহিককে এবার ছবি হিসেবে পরিচালনা করা হবে। তিনটি পার্টে এই ছবি মুক্তি পাবে সিনেমা হলে।
মুকেশ খান্না নিজেই এই ছবি করার দায়িত্ব নিয়েছেন। তিনি জানিয়েছে, 'শক্তিমান এমন এক গল্প যা একটা ছবিতে দেখানো সম্ভব না। এই ছবিকে তিনটে পার্টে ভাগ করা হবে। তবে এই চরিত্রের জন্য একটি নতুন মুখের খোঁজ চালানো হচ্ছে। যতক্ষণ না, নতুন মুখ পাওয়া যায়, নতুন কোনও তথ্য দেওয়া যাবে না।"
যদিও এর আগে 'শক্তিমান' বানানোর কথা বলেছিলেন মুকেশ খান্না। সে সময় এই চরিত্রের জন্য টাইগার শ্রফের কথা বলা হয়েছিল। তখন তাঁকে নাকোচ করেন মুকেশ খান্না। তিনি বলেন, এই চরিত্রের জন্য একমাত্র তিনিই সঠিক। তবে কি ফের মুকেশ খান্নাকেই দেখা যাবে বড় পর্দার শক্তিমান হিসেবে ? নাকি সত্যিই নতুন মুখ আনবেন তিনি !
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বড় পর্দায় আসছে শক্তিমান। চলছে নতুন মুখের খোঁজ ! দায়িত্বে মুকেশ খান্না !
Next Article
advertisement
LPG Cylinder Crisis: 'আতঙ্ক নয়,গ্যাসের জোগান স্বাভাবিক-ই আছে', 'প্যানিক'-এ বাড়তি সিলিন্ডার বুক না করার আবেদন সরকারের
'আতঙ্ক নয়,গ্যাসের জোগান স্বাভাবিক-ই আছে', 'প্যানিক'-এ বাড়তি সিলিন্ডার বুক না করার আবেদন সরকারের
  • এলপিজি সিলিন্ডার নিয়ে 'প্যানিক' করতে হবে না, জানাল কেন্দ্র

  • দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে, আশ্বস্ত করল কেন্দ্র

  • বাড়তি সিলিন্ডার বুক না করার আর্জি সরকারের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement