advertisement

শেষ সারির সিটে মিমি, নিজের আসন ছেড়ে উঠে এলেন সৌরভ! ‘এজন্যই উনি কিংবদন্তি’, মাঝআকাশে ‘দাদা’-র ব্যবহারে মুগ্ধ অভিনেত্রী

Last Updated:

এমনিতেই সবার তাঁর জন্য শ্রদ্ধার আসন পাতা। এবার সৌরভের ব্যবহারে মুগ্ধ মিমি চক্রবর্তী।

দাদার সৌজন্যও অবাক করল তাঁকে
দাদার সৌজন্যও অবাক করল তাঁকে
কলকাতা: এই জন্যই তিনি ‘কিংবদন্তি’। এই জন্যই তিনি ‘মহারাজ’।  রবিবার বিমানযাত্রায় এক অনন্য অভিজ্ঞতার সাক্ষী থাকলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। তাঁর সহযাত্রী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন চেয়ারম্যান সৌরভ গঙ্গোপাধ্যায়।  তবে শুধু দেখা নয়, দাদার সৌজন্যও অবাক করল তাঁকে।
ঠিক কী হয়েছিল রবিবার রাতের উড়ানে? বাড়ি ফিরছিলেন মিমি। শেষ মুহূর্তে টিকিট পাওয়ায় বিমানের একেবারে শেষ সারির আসনই পেয়েছিলেন। তা দেখেই সৌরভ গঙ্গোপাধ্যায় এগিয়ে এসে নিজের বিজনেস ক্লাসের আসন ছেড়ে তাঁদের সঙ্গে ইকনমিক সিটে বসেন। যা দেখে মুগ্ধ অভিনেত্রী।

 

View this post on Instagram

 

A post shared by Mimi chakraborty (@mimichakraborty)

advertisement
advertisement
রবিবার সন্ধ্যায় একটি ছবি পোস্ট করে পুরো ঘটনাটি শেয়ার করেন মিমি। উইন্ডো সিটে বসে তিনি, পাশে হাসিমুখে সৌরভ। ক্যাপশনে অভিনেত্রী জানান,  “রাতের শেষ বিমানই পেয়েছিলাম। ফাঁকা শুধুমাত্র শেষ সারি। কিন্তু আমাদের তো বাড়ি ফিরতেই হবে, তাই সেই সিটটিই নেওয়া হয়। তারপরই দেখা হল এই (সৌরভ গঙ্গোপাধ্য়ায়) মানুষটির সঙ্গে। যিনি নিজের বিজনেস ক্লাস ছেড়ে আমাদের সঙ্গে যোগ দিলেন। সেলফি তুলতে আসা সকলের সঙ্গে ছবিও তুললেন। ভক্তদের প্রত্যেকটি প্রশ্নের জবাব দিলেন হাসিমুখে। এমন ব্যবহার সত্যি যেন মন ছুঁয়ে যায়। এই কারণে বোধহয় তিনি কিংবদন্তি।’”
advertisement
advertisement
আসছে সৌরভের বায়োপিক। রাজকুমার রাও বলিউডের বহুমুখী অভিনেতাদের একজন। তিনিই এবার ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের আসন্ন বায়োপিকে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন। ছবিটি পরিচালনা করছেন বিক্রমাদিত্য মোতওয়ানে। ইতিমধ্যেই এটি ব্যাপক আলোচনার কেন্দ্রে এসেছে। এর মাঝেই একটি নতুন প্রতিবেদনে ক্রিকেটারের বাবা-মা এবং বিসিসিআই সভাপতির চরিত্রে কাস্টিং সংক্রান্ত আপডেট শেয়ার করা হয়েছে। মহারাজের বাবা-মায়ের চরিত্রে ইন্ডাস্ট্রির দুই বহুমুখী অভিনেতা অভিনয় করবেন। তাঁর মায়ের ভূমিকায় দেখা যেতে পারে বাঙালি অভিনেত্রী অপরাজিত আঢ্যকে। আর সৌরভের বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করতে পারেন বোমান ইরানি। এদিকে, প্রাক্তন বিসিসিআই সভাপতি জগমোহন ডালমিয়া ভূমিকায় অভিনয় করতে পারেন গজরাজ রাও।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
শেষ সারির সিটে মিমি, নিজের আসন ছেড়ে উঠে এলেন সৌরভ! ‘এজন্যই উনি কিংবদন্তি’, মাঝআকাশে ‘দাদা’-র ব্যবহারে মুগ্ধ অভিনেত্রী
Next Article
advertisement
Amit Shah: বয়সসীমায় ৫ বছরের ছাড়, ৪৫ দিনে সপ্তম বেতন কমিশন! সরকারি চাকরি নিয়ে তিন বড় ঘোষণা শাহের
বয়সসীমায় ৫ বছরের ছাড়, ৪৫ দিনে সপ্তম বেতন কমিশন! সরকারি চাকরি নিয়ে তিন বড় ঘোষণা শাহের
  • মথুরাপুরের সভা থেকে তিন বড় ঘোষণা অমিত শাহের৷

  • ক্ষমতায় এলে দু মাসে সরকারি চাকরির শূন্যপদ পূরণ, বয়সসীমায় ৫ বছরের ছাড়৷

  • ৪৫ দিনে সপ্তম বেতন কমিশন কার্যকরের প্রতিশ্রুতি৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement