advertisement

Manali Manisha Dey : মাতৃহীন মানালির বাবা-ই জামাইষষ্ঠীতে আদর আপ্যায়ন করলেন মেয়ে-জামাইকে

Last Updated:

মাকে ছাড়াই প্রথম জামাইষষ্ঠী উদযাপন করলেন মানালি মনীষা দে ৷ ফেসবুকে পার্বণের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী ৷

কলকাতা : মাকে ছাড়াই প্রথম জামাইষষ্ঠী উদযাপন করলেন মানালি মনীষা দে ৷ ফেসবুকে পার্বণের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী ৷ লিখেছেন, ‘‘মা যদি থাকত, তাহলে হয়ত দুপুর থেকে অনেক পদ রান্না করে সাজিয়ে খাওয়াত, কিন্তু মা না থাকলেও আজ শ্বশুর জামাই-এর প্রিয় বিরিয়ানিটা খাওয়াতে তাকে ভোলেনি।’’
গত কয়েক মাস মানালির জীবনে ঘটনাবহুল ৷ অগস্ট মাসে তিনি বিয়ে করেন পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়কে ৷ সাদামাটা ঘরোয়া অনুষ্ঠানে প্রথমে আইনি বিয়ে, তার পর সামাজিক অনুষ্ঠানে সাতপাকে বাঁধা পড়েন এই তারকা জুটি ৷ বিয়ের পরে মধুচন্দ্রিমায় দার্জিলিং গিয়েছিলেন তাঁরা ৷
advertisement
এ বছর ফেব্রুয়ারি মাসে তৃণমূল কংগ্রেসে যোগ দেন মানালি ৷ সংবাদমাধ্যমে জানান, তিনি বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরাগী ৷ তাঁর মা চলে যাওয়ার পর জীবনে কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ এখন সময় তাঁর পাশে দাঁড়ানোর ৷ সম্প্রতি তৃণমূল ভবনে গিয়ে যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষের সঙ্গে দেখাও করেছেন মানালি ৷
advertisement
ব্যস্ততার মাঝে মানালি ও অভিমন্যু সামিল হয়েছেন সমাজসেবাতেও ৷  প্রায় লকডাউনের কঠিন পরিস্থিতিতে তাঁরা পাশে দাঁড়িয়েছেন আর্থিক সঙ্কটে পড়া যৌনকর্মীদের ৷
হাজারো কাজের মাঝে জামাইষষ্ঠী তিথিতে নিজেদের জন্য কিছুটা সময় বাঁচিয়ে রেখেছিলেন তারকা জুটি ৷ মাতৃহীন মানালির বাবা-ই আদর আপ্যায়ন করেন মেয়ে-জামাইকে ৷ সামাজিক মাধ্যমে মানালি লিখেছেন, ‘‘জামাইষষ্ঠী যে শুধু শাশুড়ির হাতে আদর খাওয়ার দিন জামাইদের তা কিন্তু নয়, শ্বশুর জামাইয়েরও এক সুন্দর মুহূর্তের দিন’’৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Manali Manisha Dey : মাতৃহীন মানালির বাবা-ই জামাইষষ্ঠীতে আদর আপ্যায়ন করলেন মেয়ে-জামাইকে
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement