advertisement

Malaika Arora-Arjun Kapoor Wedding: বিয়ের পিঁড়িতে বসছেন মালাইকা-অর্জুন! ফাঁস বিয়ের সব তথ্য! কারা কারা আসবেন বিয়েতে? জানুন

Last Updated:

Malaika Arora-Arjun Kapoor Wedding: সব জল্পনার শেষ! এবার বিয়ের পিঁড়িতে মালাইকা-অর্জুন!

#মুম্বই:  মালাইকা আরোরা ও অর্জুন কাপুরের প্রেম-কথা কার না জানা! মালাইকা বয়সে অর্জুনের থেকে ঠিক ১২ বছরের বড় । নায়িকা এখন ৪৮! আর অর্জুন ৩৬। কিন্তু ভালবাসায় যে বয়স কোনও বাধা নয়, সে এতদিনে পৃথিবী বুঝে গিয়েছে। প্রিয়াঙ্কাও বয়সে নিকের থেকে দশ বছরের বড়! অমৃতা সিংও বছর দশেকের বড় ছিলেন সইফের থেকে। এমন বহু উদাহরণ রয়েছে। তবে মালাইকা আর অর্জুনের প্রেম যেন একেবারে গল্পের মতো!
সলমন খানের বৌদি, আরবাজ খানের স্ত্রী মালাইকা! অর্জুন ও মালাইকা এক সঙ্গেই জিমে যেতেন। সবে সবে বলিউডে পা রেখেছে বনি কাপুরের পুত্র অর্জুন। আর ওই জিম থেকেই প্রেমের শুরু। এর পর ডিভোর্স, লিভিং এসব সকলের জানা! কিন্তু এই জুটি বিয়ে কবে করছেন? তা নিয়ে প্রশ্ন ছিল মানুষের মনে। কিছুদিন আগেই বিয়ে সেরেছেন আলিয়া-রণবীর! এবার পালা মালাইকা-অর্জুনের!
advertisement
advertisement
সূত্রের খবর এবছরের মানে ২০২২-এর শেষে অর্থাৎ ডিসেম্বরে বা নভেম্বরেই বিয়ে করছেন তাঁরা। তবে সঠিক দিন এখনও ঠিক হয়নি। কিন্তু বিয়ের সময়টা শীতকালই হবে। আপাতত জানা গিয়েছে মুম্বইতেই বিয়ে করছেন তাঁরা। একেবারেই ঘরোয়া কিছু মানুষ উপস্থিত থাকবেন সেখানে! মালাইকার পরিবার। এবং পুরো কাপুর পরিবার থাকবে এই বিয়েতে। অর্জুন কাপুরের তরফে কে কে থাকছেন তা জানা যায়নি! জাহ্নবী ও খুশি তো থাকছেনই! করিনা কাপুর খান প্রিয় বন্ধু মালাইকার, তাই নবাব পরিবারকেও দেখা যাবে এই বিয়েতে!
advertisement
মালাইকা আর অর্জুন সব সময় বলিউডের হট টপিক। বিয়ে নিয়ে নানা প্রশ্ন ছিল। সব প্রশ্নের উত্তর মিলবে এ বছরের শেষেই! তবে এই বিয়েতে সলমন খান বা তাঁর পরিবারকে আমন্ত্রণ জানাবেন মালাইকা? আরবাজ খানের সঙ্গে বিয়ে ভাঙলেও তিক্ততা নেই ! ছেলের জন্য মাঝে মধ্যে একসঙ্গে দেখাও যায় মালাইকা ও আরবাজকে। তবে বিয়েতে আসবেন, এমনটা সম্ভব নয়!
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Malaika Arora-Arjun Kapoor Wedding: বিয়ের পিঁড়িতে বসছেন মালাইকা-অর্জুন! ফাঁস বিয়ের সব তথ্য! কারা কারা আসবেন বিয়েতে? জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement