advertisement

Madhubani Goswami : অন্য অনেক সেলেব করলেও তাঁরা এটা করবেন না, স্পষ্ট জানালেন মধুবনী

Last Updated:

‘কেশবকে দেখতে খুব ইচ্ছে করছে ৷’ নেটিজেনরা আব্দার করেছেন মধুবনী গোস্বামীর (Madhubani Goswami) কাছে ৷ অভিনেত্রী প্রায়ই সামাজিক মাধ্যমে পারিবারিক পরিসরের ছবি শেয়ার করেন ৷

কলকাতা : ‘কেশবকে দেখতে খুব ইচ্ছে করছে ৷’ নেটিজেনরা আব্দার করেছেন মধুবনী গোস্বামীর (Madhubani Goswami) কাছে ৷ অভিনেত্রী প্রায়ই সামাজিক মাধ্যমে পারিবারিক পরিসরের ছবি শেয়ার করেন ৷ গান গেয়ে ছেলে কেশবকে ঘুম পাড়ানোর ছবি, ছেলেকে কোলে নিয়ে অবসরযাপন, রবিবারের দুপুরে স্বামী ও ছেলের সঙ্গে অবসর-সবই থাকে ফেসবুকে ৷ কিন্তু ছেলের মুখের ছবি এখনও প্রকাশ করেননি তিনি ৷ প্রয়োজনে ছেলের মুখ ইমোজি দিয়ে আড়াল করে রেখেছেন ৷ কিন্তু অভিনেতা জুটি রাজা ও মধুবনীর ছেলেকে কেমন দেখতে, এখনও জানেন না নেটিজেনরা ৷
মধুবনী জানিয়েছেন, তিনি ছেলের ছবি এখনই প্রকাশ করবেন না ৷ এই মর্মে তিনি পোস্টও করেছেন ফেসবুকে ৷ বলেছেন, ‘‘আমরা এখন আমাদের ছেলের মুখ দেখাতে চাই না ৷ এটা আমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত ৷ কারণ আমরা ওর ফেসের ছবি এই মুহূর্তে ইন্টারনেটে সার্কুলেট করতে চাইছি না ৷’’ মধুবনী মনে করেন, যে সেলেব্রিটিরা সামাজিক মাধ্যমে শিশুদের ছবি দেন, সেটা তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত ৷ তাঁদেরও যদি কোনওদিন মনে হয়, নিশ্চয়ই দেবেন ৷ কিন্তু এই আপাতত মনে হচ্ছে না ৷ তাই তাঁরা দিচ্ছেন না ৷ তাঁর আশা, তাঁদের এই সিদ্ধান্তকে সকলে সম্মান করবেন ৷
advertisement
advertisement
প্রসঙ্গত এ বছরই মা হয়েছেন মধুবনী ৷ দাম্পত্যের চার বছরে তাঁদের কোলে এসেছে কেশব ৷ অভিনয় থেকে দূরে একরত্তিকে ঘিরেই আবর্তিত হচ্ছে মধুবনীর সময় ৷ জানিয়েছেন, এই মুহূর্তে তিনি অভিনয়ে ফিরছেন না ৷ কেশবের জন্য কোনও আয়াও রাখেননি ৷ সব কাজ নিজেই একা হাতে করেন ৷ এমনকি, অতিমারি এভাবে চলতেই থাকলে তাঁরা ছেলের অন্নপ্রাশনও করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন ৷ কারণ কেশবের কাছে বাইরের লোককে আসতে দিতে চান না তাঁরা ৷
advertisement
২০১০-এ প্রথম আলাপ রাজা-মধুবনীর ৷ ‘ভালবাসা ডট কম’ ধারাবাহিকে তাঁরা ছিলেন ওম এবং তোড়া ৷ তবে একসঙ্গে প্রথম কাজের জায়গা ‘ভালবাসা ডট কম’ হলেও খুব সহজে প্রেমের সূত্রপাত হয়নি ৷ সংবাদমাধ্যমে জানিয়েছেন, প্রথমে কিছুটা রেষারেষির সম্পর্কই ছিল ৷ ধারাবাহিকের সেটেও একে অন্যকে এড়িয়ে চলতেন ৷ পরে গ্রামাঞ্চলে যাত্রা করতে গিয়ে বন্ধুত্ব গাঢ় হয় ৷ সেখান থেকেই প্রেম ৷ বিয়ে ২০১৭ সালে ৷ ‘সাতভাই চম্পা’, ‘ভানুমতীর খেল’, ‘ফাগুন বউ’ ধারাবাহিকের অভিনেত্রী মধুবনী এখন কাজ থেকে অনেক দূরে উপভোগ করছেন মাতৃত্ব ৷ কিছু দিন আগে শাশুড়ির ছবিও শেয়ার করেন তিনি ৷ বধূবরণের ছবি দিয়ে লেখেন, শাশুড়ি অর্থাৎ মামণি তাঁর দাঁড়িয়ে থাকার কারণ ৷ তিনি খুব সৌভাগ্যবতী বলে এরকম শাশুড়ি পেয়েছেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Madhubani Goswami : অন্য অনেক সেলেব করলেও তাঁরা এটা করবেন না, স্পষ্ট জানালেন মধুবনী
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement