advertisement

K-pop Singer Death: মাত্র ২৪-এই জীবনের পথচলা শেষ! চলে গেলেন প্রখ্যাত গায়িকা নাহি, শেষ পোস্ট দেখে চোখে জল ভক্তদের

Last Updated:

K-pop Singer Death: মৃত্যুর ঠিক দু’দিন আগে অর্থাৎ ৬ নভেম্বর নাহি ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন, যেখানে চারটি ছবি ছিল। শহরের ছবি, নিজের ছবি, বিড়াল এবং তাঁর পোষ্য কুকুরের ছবি।

প্রয়াত কোরিয়ার পপ তারকা কিম না হি
প্রয়াত কোরিয়ার পপ তারকা কিম না হি
গিয়ংগি: প্রয়াত কোরিয়ার পপ তারকা কিম না হি। কেবল নাহি নামেই বেশি পরিচিত। মাত্র ২৪ বছর বয়সেই পথ চলা শেষ পপ তারকার। গত ৮ নভেম্বর সঙ্গীতশিল্পীর মৃত্যু হয়েছে। কিন্তু কীভাবে মৃত্যু হল সেই বিষয়ে কোনও স্পষ্ট খবর প্রকাশ করা হয়নি।
মৃত্যুর ঠিক দু’দিন আগে অর্থাৎ ৬ নভেম্বর নাহি ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন, যেখানে চারটি ছবি ছিল। শহরের ছবি, নিজের ছবি, বিড়াল এবং তাঁর পোষ্য কুকুরের ছবি।
advertisement
ইনস্টাগ্রামে নাহির শেষ পোস্ট ইনস্টাগ্রামে নাহির শেষ পোস্ট
advertisement
২০১৯ সালে গানের ডেবিউ। ‘ব্লু সিটি’ নামে একটি গান প্রকাশ পায়। তিনি একাধারে গায়িকা, গীতিকার, সুরকার। নিজের ইউটিউব চ্যানেলে গান প্রকাশ করে প্রবল সুখ্যাতি অর্জন করে সারা বিশ্ব থেকে। গত জুলাই মাসে মুক্তি পেয়েছিল ‘রোজ’ নামে একটি গান। এই গানটি নিয়ে ভক্তদের মধ্যে হইহই পড়ে যায়।
এই গানটির মুক্তির সময়ে নাহি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘আমার সব গানকে আমি ফুলের মতো দেখি। নির্দিষ্ট এই গানের মাধ্যমে আমি সেই সব মানুষকে একটি বিশেষ সুন্দর গল্প বলতে চাই, যাঁরা আমার ফুলের মতো এই গানগুলি ভালবাসে।’’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
K-pop Singer Death: মাত্র ২৪-এই জীবনের পথচলা শেষ! চলে গেলেন প্রখ্যাত গায়িকা নাহি, শেষ পোস্ট দেখে চোখে জল ভক্তদের
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim: 'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
  • প্রতীক উরের নিশানায় মহম্মদ সেলিম৷

  • প্রতীক উর সম্পর্কে বলতে গিয়ে সেলিমের চোখে জল৷

  • সেলিমের চোখের জলকে 'কুম্ভীরাশ্রু' বলে কটাক্ষ প্রতীক উরের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement