advertisement

জানেন কি কৃষ্ণকলির বাস্তব জীবনের স্বামী কে ?

Last Updated:

সোম থেকে রবি, সন্ধে ৭ টায় চোখের পাতা আটকে রয়েছে জি বাংলার পর্দায় ৷ চাপা রঙের মেয়েটার সারল্যের কাছে বাঁধা পড়ে গিয়েছেন সিরিয়াল প্রিয় বাঙালিরা ৷ সৌজন্যে ‘কৃষ্ণকলি’ ধারাবাহিক ৷

#কলকাতা: সোম থেকে রবি, সন্ধে ৭ টায় চোখের পাতা আটকে রয়েছে জি বাংলার পর্দায় ৷ চাপা রঙের মেয়েটার সারল্যের কাছে বাঁধা পড়ে গিয়েছেন সিরিয়াল প্রিয় বাঙালিরা ৷ সৌজন্যে ‘কৃষ্ণকলি’ ধারাবাহিক ৷ আর অবশ্যই দর্শকদের মন কেড়েছে ওয়ান অ্যান্ড অনলি শ্যামা থুড়ি তিয়াশা রায় ৷
গত ১৮ জুন থেকে শুরু হয়েছে এই ধারাবাহিক ৷ কালো মেয়ে এখনও এই সমাজের কাছে ব্রাত্য ৷ কালো মেয়েকে কেউ পছন্দ করে না ৷ তাঁর বিয়ে হয় না ৷ এমনই এক মেয়ে শ্যামা ৷ কীভাবে তাঁর জীবনটা এগিয়ে যাবে সেই গল্পই বলছে এই ধারাবাহিক ৷ মাত্র একমাসেই কিন্তু বাংলা বাজারে বেশ কাঁপন ধরিয়েছেন শ্যামা ৷ টিআরপি-ও বেশ ঈর্ষণীয় ৷ কিন্তু ‘কৃষ্ণকলি’-র এই নায়িকা সম্বন্ধে কতটুকু জানেন আপনি ?
advertisement
advertisement
advertisement
নায়িকার নাম তিয়াশা রায় ৷ ছোট পর্দায় এই প্রথম তাঁর আবির্ভাব ৷ আগে অবশ্য তিয়াশা থিয়েটার করতেন চুটিয়ে ৷ তবে তিয়াশাকে ছোট পর্দায় নিয়ে আসার পিছনে যাঁর সবচেয়ে বড় কৃতিত্ব রয়েছে তিনি রিয়েল লাইফে তিয়াশার স্বামী ৷ তিয়াশার স্বামী সুবান রায়ও অভিনয় করেন ছোট পর্দায় ৷ মঞ্চেও পরিচিত মুখ তিনি ৷ সুবান-তিয়াশার বিয়ে হয়েছে গত বছর অক্টোবরে ৷ বিয়ের পর নায়িকা হিসাবে আত্মপ্রকাশ করেছেন তিয়াশা ৷ এমন উদাহরণ কিন্তু টলি-ইন্ডাস্ট্রিতে বেশ বিরল ৷
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
জানেন কি কৃষ্ণকলির বাস্তব জীবনের স্বামী কে ?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement