advertisement

পাশের বাড়ির দুষ্টু ছেলে নয়, এবার ক্যাপ্টেন ইন্ডিয়া হয়ে দেশকে বাঁচাবেন কার্তিক আরিয়ান!

Last Updated:

এক সাধারণ মানুষের অসাধারণ জার্নিকে তুলে ধরা হবে এই ছবিতে।

#মুম্বই: কার্তিক আরিয়ান (Kartik Aaryan) যে হনসল মেহতার (Hansal Mehta) ছবি করছেন এটা জানাই ছিল। কানাঘুষোয় শোনা যাচ্ছিল যে তিনি একজন পাইলটের ভূমিকায় অভিনয় করবেন। এবার প্রকাশ্যে এল ছবির ফার্স্ট লুক বা পোস্টার। এই পোস্টার শেয়ার করেছেন কার্তিক নিজেই। ছবির নাম ক্যাপ্টেন ইন্ডিয়া (Captain India)। বিমান চালকের পোশাকেই সেখানে কার্তিককে দেখা যাচ্ছে। এক সাধারণ মানুষের অসাধারন জার্নিকে তুলে ধরা হবে এই ছবিতে।
ছবির প্রযোজনা যৌথভাবে করেছেন রনি স্ক্রিউওয়ালা (Ronny Screwvala) এবং হরমন বাওয়েজা (Harman Baweja)। ভারতে যুদ্ধকালীন পরিস্থিতিতে এক সফল উদ্ধারকার্য নিয়ে এই ছবির গল্প আবর্তিত হয়েছে। কী ভাবে একজন বিমানচালক তাঁর ধরাবাঁধা কর্তব্যের বাইরে গিয়ে নিজের জীবন বাজি রেখে দেশকে বাঁচানোর চেষ্টা করেন সেটাই দেখানো হবে এই ছবিতে। কার্তিক বলেছেন যে এরকম একটি ছবির সঙ্গে যুক্ত হতে পেরে তিনি গর্বিত বোধ করছেন।
advertisement
কার্তিক জানিয়েছেন যে এটা ভারতের একটি গৌরবময় অধ্যায় আর এর সঙ্গে ছবির মাধ্যমে যুক্ত হতে পেরে তিনিও গর্বিত আর অত্যন্ত আনন্দিত বোধ করছেন। পরিচালক হিসাবে হনসল মেহতার কাজের পদ্ধতি সম্পর্কে ওয়াকিবহাল কার্তিক। তাই তাঁর পরিচালনায় কাজ করতে পেরেও খুশি হয়েছেন অভিনেতা।
advertisement
advertisement
প্রযোজক রনি স্ক্রিউওয়ালাও অকুণ্ঠ প্রশংসা করেছেন পরিচালকের। রনি বলেছেন, যে ছবিতে মানবতার জয়গান গাওয়া হয়, দেখানো হয় যে কী ভাবে সব বাধা পেরিয়ে একজন জয়ী হয় সেই রকম ছবি হনসলের চেয়ে ভালো বানাতে কেউ পারেন না। এর আগে শহিদ (Shahid), আলিগড় (Aligarh) ইত্যাদি ছবি পরিচালনা করে সেটা প্রমাণ করে দিয়েছেন হনসল।
advertisement
ব্যর্থতা আর বাধা ছাপিয়ে এক সাধারণ মানুষের লক্ষ্যে পৌঁছনোর গল্প বলবে ক্যাপ্টেন ইন্ডিয়া। রনি এও বলেছেন যে কার্তিকের ভক্তদের জন্য এটা একটা মনে রাখার মতো ছবি হবে। কারণ এরকম চরিত্রে এর আগে কার্তিককে দেখা যায়নি।
ছবির গল্প লিখেছেন হরমন নিজেই। তিনি বলেছেন যে এই গল্প যেমন অনুপ্রেরণা দেবে সেরকম ছবি হিসেবেও উৎকৃষ্ট মানের হবে। এই ছবির সঙ্গে প্রতিটি ভারতীয় নিজেকে মিলিয়ে নিতে পারবেন বলে দাবি করেছেন হরমন। আগামী বছরের গোড়া থেকে শুরু হবে ছবির কাজ।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
পাশের বাড়ির দুষ্টু ছেলে নয়, এবার ক্যাপ্টেন ইন্ডিয়া হয়ে দেশকে বাঁচাবেন কার্তিক আরিয়ান!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement