advertisement

Kangana Ranaut BJP Candidate: বলিউড 'ক্যুইন'-এর হাতে লোকসভার টিকিট, মান্ডি থেকে এবার বিজেপি প্রার্থী কঙ্গনা রানাউত!

Last Updated:

Kangana Ranaut BJP Candidate: বিজেপি মনোনীতদের মধ্যে নতুন যাঁরা যোগ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম তারকাপ্রার্থী অভিনেত্রী, বলিউড ক্যুইন কঙ্গনা রানাউত। আসন্ন লোকসভা নির্বাচনের জন্য বিজেপির সর্বশেষ প্রার্থীদের তালিকায় স্থান পেয়েছেন অভিনেত্রী।

বলিউড ক্যুইনের হাতে লোকসভার টিকিট, মান্ডি থেকে বিজেপি প্রার্থী কঙ্গনা রানাউত!
বলিউড ক্যুইনের হাতে লোকসভার টিকিট, মান্ডি থেকে বিজেপি প্রার্থী কঙ্গনা রানাউত!
নয়াদিল্লি: বিজেপি রবিবার লোকসভা নির্বাচনের জন্য ১১১ প্রার্থীর পঞ্চম তালিকা প্রকাশ করল। উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশা, রাজস্থান, হরিয়ানা, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, কেরল, কর্ণাটক, গোয়া, গুজরাত, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, মিজোরাম, সিকিম, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গনার লোকসভা আসনের প্রার্থীদের নাম প্রকাশ করা হল।
বিজেপি মনোনীতদের মধ্যে নতুন যাঁরা যোগ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম তারকাপ্রার্থী অভিনেত্রী, বলিউড ক্যুইন কঙ্গনা রানাউত। আসন্ন লোকসভা নির্বাচনের জন্য বিজেপির সর্বশেষ প্রার্থীদের তালিকায় স্থান পেয়েছেন অভিনেত্রী। নিজের শহর, হিমাচল প্রদেশের মান্ডি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।
advertisement
advertisement
advertisement
প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর দলকে ধন্যবাদ জানিয়ে কঙ্গনা রানাউত লেখেন, ‘আমার প্রিয় ভারত এবং ভারতীয় জনতার নিজস্ব দল, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সবসময় আমার নিঃশর্ত সমর্থন পেয়েছিল, আজ বিজেপির জাতীয় নেতৃত্ব আমাকে আমার জন্মস্থান থেকে তাঁদের লোকসভা প্রার্থী হিসাবে ঘোষণা করেছে।’
সোশ্যাল মিডিয়া এক্স-এ তাঁর পোস্টে শেষে লেখা, ‘হিমাচল প্রদেশ, মান্ডি (নির্বাচনী) লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে হাইকমান্ডের সিদ্ধান্ত আমি মেনে চলব। আনুষ্ঠানিকভাবে পার্টিতে যোগ দিতে পেরে সম্মানিত এবং আনন্দিত বোধ করছি। একজন যোগ্য নেত্রী এবং একজন নির্ভরযোগ্য জনসেবক হওয়ার জন্য মুখিয়ে আছি।’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kangana Ranaut BJP Candidate: বলিউড 'ক্যুইন'-এর হাতে লোকসভার টিকিট, মান্ডি থেকে এবার বিজেপি প্রার্থী কঙ্গনা রানাউত!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement