advertisement

Kahaani 2 Trailer: বিদ্যাও আছে, দুর্গাও আছে ! ট্রেলারে রোমাঞ্চ

Last Updated:

ওয়ান্টেড দুর্গারানি সিং ! বিদ্যা বালনের পোস্টারে ছয়লাপ গোটা

#মুম্বই: ওয়ান্টেড দুর্গারানি সিং ! বিদ্যা বালনের এই পোস্টারে ছয়লাপ গোটা শহর ৷ তা দেখে কাহানি ২ নিয়ে কৌতুহলে পড়েছিল পারদ ৷ টুকটাক মুক্তি পেয়েছিল ছবির টিজারও ৷ কিন্তু আসল রহস্যের মারপ্যাঁচটা দেখা গেল ছবির ট্রেলারেই !
প্রকাশ্যে এল পরিচালক সুজয় ঘোষের কাহানি ২-এর ট্রেলার ৷ আর ট্রেলারেই পুরো আকর্ষণটা কেড়ে নিলেন সুজয় ৷
ছবিতে বিদ্যা বালন রয়েছেন দুই নামে? এক বিদ্যা, আরেক দুর্গারানি সিং ৷ বিদ্যা এক মেয়ে মা, যার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না ৷ আর দুর্গারানি একজন কিডন্যাপার ও খুনি ৷ তদন্তে নামেন পুলিশ অফিসার অর্জুন রামপাল ৷ হাতে আসে বিদ্যার লেখা একটা ডায়েরি ! ব্যস, গল্পের প্যাঁচ শুরু সেখানে থেকেই ৷
advertisement
advertisement
ট্রেলার প্রশ্ন ছুঁড়ে দেয়, দুজনেই কী একই বিদ্যা? নাকি বিদ্যার ডবল রোল ! ছবিতে বিদ্যার মেয়েও বার বার কী বলতে থাকে? কীসের মধ্যে লুকিয়ে রহস্যের সমাধান ! উত্তর তো পাওয়া যাবে ২ ডিসেম্বর ৷ ছবিটি মুক্তি পাওয়ার পরেই ৷
advertisement
কাহানি ২-তে রয়েছেন বিদ্যা বালন, অর্জুন রামপাল, টোটা রায়চৌধুরী ৷ কাহানি ছবির প্রায় তিন বছর পর মুক্তি পেতে চলেছে কাহানি-র সিকোয়েল, কাহানি ২ !
ছবির ট্রেলার দেখে খুশি অমিতাভ বচ্চনও ৷ তিনি করেছেন ট্যুইট !
aaa
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kahaani 2 Trailer: বিদ্যাও আছে, দুর্গাও আছে ! ট্রেলারে রোমাঞ্চ
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement