advertisement

জন হচ্ছেন হাওয়া সিং !

Last Updated:

বলিউডে বায়োপিকের ঢল ৷ তাও আবার খেলার জগতে থেকে কিংবদন্তিদের বেছে নিয়ে এখন ছবি করতে ব্যস্ত বলিউডের পরিচালকরা ৷

#মুম্বই: বলিউডে বায়োপিকের ঢল ৷ তাও আবার খেলার জগতে থেকে কিংবদন্তিদের বেছে নিয়ে এখন ছবি করতে ব্যস্ত বলিউডের পরিচালকরা ৷ আর সেই সব ছবিতে অভিনয়ের জন্য এগিয়েও আসছেন বলিউডের তাবড় অভিনেতারা ! এই যেমন সলমন হলেন কুস্তিগীর ‘সুলতান’, তো ‘দঙ্গল’ ছবিতে আমিরও কিংবদন্তি কুস্তিগীর ! ধোনির বায়োপিকে ধোনি হলেন সুশান্ত সিং রাজপুত ৷ কিছুদিন আগে আজহারউদ্দিন হয়ে ছবিতে অভিনয় করেছিলেন ইমরান হাশমি ৷
বলিউডের এই ট্রেন্ডে এবার নাম লিখিয়ে ফেললেন জন আব্রাহম ৷ খবর অনুযায়ী, বক্সার হাওয়া সিংয়ের বায়োপিকে দেখা যাবে জন আব্রাহমকে !
১৯৫৬ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন হাওয়া সিং ৷ ১৯৬৬ ও ১৯৭০ সালে দেশিয় বক্সিং খেলায় জিতেছিলেন গোল্ড মেডেলও ৷ হাওয়া সিংয়ের স্বপ্ন ছিল অলিম্পিকে গিয়ে বক্সার মহম্মদ আলির সঙ্গে লড়বেন ৷ কিন্তু খেলা নিয়ে রাজনীতি তাঁর স্বপ্ন পূরণ হতে দেয় না ৷ মোটামুটি এই গল্প নিয়েই স্যাম ফার্নান্ডেজ তৈরি করছেন ছবি ‘হাওয়া সিং’ ৷ ছবিটি প্রযোজনা করছেন জন আব্রাহম নিজেই ৷ আপাতত, জন ব্যস্ত আছেন নতুন ছবি ‘ঢিশুম’ নিয়ে ৷ ‘ঢিশুম’ মুক্তি পাওয়ার পরেই শ্যুটিং শুরু হবে হাওয়া সিং ছবির !
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
জন হচ্ছেন হাওয়া সিং !
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement