advertisement

রহস্যের মোড়কে ভরা এক রুদ্ধশ্বাস থ্রিলার, বাংলার পর হিন্দি ছবিতে জ্যামি বন্দ্যোপাধ্যায়; আসছে ‘Jazaa’

Last Updated:

পরিচালক প্রাঞ্জল চক্রবর্তী পরিচালিত সেই ছবির নাম ‘Jazaa’। থ্রিলার ধারার এই ছবি মুক্তি পাবে শীঘ্রই।

বাংলার পর হিন্দি ছবিতে জ্যামি বন্দ্যোপাধ্যায়
বাংলার পর হিন্দি ছবিতে জ্যামি বন্দ্যোপাধ্যায়
কলকাতা: বাংলা ছবির পর এবার হিন্দি ছবিতে পা রাখতে চলেছেন অভিনেতা জ্যামি বন্দ্যোপাধ্যায়। পরিচালক প্রাঞ্জল চক্রবর্তী পরিচালিত সেই ছবির নাম ‘Jazaa’। থ্রিলার ধারার এই ছবি মুক্তি পাবে শীঘ্রই।
পরিচালনার পাশাপাশি এই ছবির গল্প এবং চিত্রনাট্য পরিচালক প্রাঞ্জল চক্রবর্তীরই লেখা। জ্যামির পাশাপাশি এই ছবিতে অভিনয় করছেন বলরাম পাণ্ডে, স্বাতী মুখোপাধ্যায়, উরজা এম, রিয়া সাহা, সুমা দে এবং সৌমিত্র চক্রবর্তীর মতো অভিনেতা-অভিনেত্রীরা।
advertisement
advertisement
প্রসঙ্গত ‘জাযা’ একটি আরবি শব্দ। যার অর্থ হল ‘প্রতিদান’ কিংবা ‘বদলা’। এবার ফিরে আসা যাক ‘জাযা’-র মূল বিষয়বস্তুতে। এই ছবির গল্প আবর্তিত হয়েছে শঙ্কর শর্মা নামে এক ব্যক্তিকে ঘিরে। তিনি শহরের এক ছোট্ট ফার্মে অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কাজ করেন। প্রতিদিন ভোর ৬টায় তাঁর ঘুম ভাঙে। সকালের কাজকর্ম মিটিয়ে ঘুমন্ত স্ত্রীকে দেখে তবেই বাড়ি থেকে বার হন। এরপর নিজের গাড়িটি নিয়ে পুরনো কলকাতার বুক চিরে বেরিয়ে পড়েন।
advertisement
তবে সারা দিন ধরে এক রিয়েল এস্টেট ব্যবসায়ীকে অনুসরণ করেন শঙ্কর। শহরের অভিজাত এলাকার বাড়ি থেকে ওই ব্যবসায়ী বেরিয়ে নিজের অফিসে যান। এই পুরো সময়টা তাঁর পিছু নেন শঙ্কর। এমনকী বাড়ি ফেরার সময়ও ব্যবসায়ীকে অনুসরণ করেন তিনি। শঙ্কর যে সময় বাড়ি ফেরেন, সেই সময় কেউ জেগে থাকেন না। কিন্তু ল্যাপটপে গভীর রাত পর্যন্ত কাজ করে যান। এভাবেই দিনের পর দিন একই রুটিন চলতে থাকে। আসলে নিশ্চিত ভাবে বলা যায় যে, শঙ্কর কিছু একটা খুঁজছেন। কিন্তু এখনও পর্যন্ত সেটা অর্জন করতে পারেননি।
advertisement
ওই ব্যবসায়ীর সঙ্গে বহুবার দেখা করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন শঙ্কর। এরপর কোনও কৌশলে তিনি ব্যবসায়ীর অফিসে গিয়েই তাঁর সঙ্গে দেখা করেন এবং অদ্ভুত ভাবে নিজের ক্ষমতা সম্পর্কে বোঝাতে সক্ষম হন। ওই ব্যবসায়ী স্বল্প কালের জন্য তাঁকে নিয়োগ করেন। কয়েক মাস পরে যখন ফলাফল বেরোয়, তখন শঙ্করের জন্য ফার্মের পারফরম্যান্সে উল্লেখযোগ্য ভাবে উন্নতি দেখা যায়। ফলে উচ্ছ্বসিত হন ওই ব্যবসায়ী। এরপর সেই সাফল্য উদযাপন করার জন্য ব্যবসায়ী এবং তাঁর পরিবারকে নৈশভোজের জন্য আমন্ত্রণ জানান শঙ্কর। এখানেই তাঁর আসল উদ্দেশ্য উন্মোচিত হয়। শঙ্করের মতলব আসলে কী? তিনি কী চাইছেন? এই সমস্ত উত্তর পেতে গেলে দেখতেই হবে ‘জাযা’।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
রহস্যের মোড়কে ভরা এক রুদ্ধশ্বাস থ্রিলার, বাংলার পর হিন্দি ছবিতে জ্যামি বন্দ্যোপাধ্যায়; আসছে ‘Jazaa’
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement