advertisement

পাইথনের সঙ্গে জ্যাকলিন, পাশে দাঁড়িয়ে জন-বরুণ !

Last Updated:

এরা নাকি বলিউডি নায়ক ৷ সুন্দরী নায়িকাকে পাইথনের সামনে ফেলে চম্পট !

#মুম্বই: এরা নাকি বলিউডি নায়ক ৷ সুন্দরী নায়িকাকে পাইথনের সামনে ফেলে চম্পট ! আর নায়িকা ভয়ে জুবুথুবু ! ব্যাপারটা ঘটল সুদূর মরোক্কোতে ৷ আর এই কাণ্ডটা যে দু’জন নায়ক ঘটালেন তাঁরা হলেন বরুণ ধাওয়ান ও জন আব্রাহাম ! নায়িকা হলেন জ্যাকলিন !
গপ্পোটা শুরু নতুন ছবি ‘ঢিশুম’-এর শ্যুটিং ফ্লোরে ৷ দুই নায়ক আর এক নায়িকাকে নিয়ে মরোক্কোতে চলছে ছবির একটা গানের দৃশ্য ৷ পরিচালক রোহিত ধাওয়ানের নতুন ‘ঢিশুম’ গানের জন্যই মরোক্কোতে উড়ে গিয়েছে গোটা ছবির থিম ৷ তবে গানটা একেবারেই সাধারণ গানের শ্যুটিং নয় ৷ পরিচালক রোহিতের কথায়, পাইথনের সঙ্গেই গানের দৃশ্যে নাচতে হবে জন, জ্যাকলিন, বরুণকে ৷
advertisement
পরিচালকের নির্দেশে এল পাইথনও ৷ কিন্তু চোখের সামনে পাইথন দেখে চক্ষু চড়ক গাছ দুই নায়ক ও এক নায়িকার ৷ জ্যাকলিন অনেক সাহস করে সামনে গেলেও, দুই নায়ক নাকি ছিলেন বেশ দূরে ৷ তবে শেষমেশ ভয়কে পাশে সরিয়ে তিনজনই সেরে ফেললেন শ্যুটিং ৷ শ্যুটিং শেষে জ্যাকলিন জানালেন, ‘প্রথমে ভয় লাগছিল ৷ পরে ভয় কেটে গেল ৷ পাইথনের ট্রেনাররা দারুণ কাজ করেছে ৷ ওরা না থাকলে, যে কী হোত, কে জানে !’
advertisement
advertisement
‘ঢিশুম’ ছবির অন্য একটি গান নিয়ে এখনও বিতর্ক চলছে ৷ কৃপান পরে জ্যাকলিনের নাচ করা নিয়ে সমালোচনা করেছেন দিল্লির শিখ সম্প্রদ্বায় ৷ আর এবার পাইথনের সঙ্গে নাচের দৃশ্য ৷ ফের কী গান নিয়ে বিতর্ক উঠবে ? একটু হলেও, চিন্তায় রয়েছেন ছবির ছবির পরিচালক !
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
পাইথনের সঙ্গে জ্যাকলিন, পাশে দাঁড়িয়ে জন-বরুণ !
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement