advertisement

সলমনকে দেখতে বাড়িতে গেলেন লুলিয়া !

Last Updated:

ভালোই আছেন সলমন খান ৷ শরীরও একেবারে ফিট ৷ তবে মাথা থেকে নেমেছে তাঁর বিশাল চিন্তা ৷

#মুম্বই: ভালোই আছেন সলমন খান ৷ শরীরও একেবারে ফিট ৷ তবে মাথা থেকে নেমেছে তাঁর বিশাল চিন্তা ৷ একদিকে ‘হিট অ্যান্ড রান’ মামলায় হয়েছেন বেকসুর খালাস ! অন্যদিকে বেশ কিছু বছর ধরে গলায় কাঁটার মতো আটকে ছিল কৃষ্ণসার হরিণ শিকারের মামলা ৷ এবার সেটাও গেল নেমে ৷ সোমবার যোধপুর হাইকোর্ট কৃষ্ণসার হরিণ মামলায় সলমনের পক্ষে দিল রায় ৷ যোধপুর আদালতে একেবারে বেকসুর খালাস হয়েছেন সলমন !
সলমনের এই খালাস হওয়া নিয়ে ইন্টারনেটে বিতর্কের ঝড় উঠলেও, বলিউডের এই ‘সুলতান’-এর প্রিয় মানুষরা কিন্তু পাশেই আছে তাঁর ৷ এমনকী, তাঁদের নিশ্বাসেও স্বস্তি ! তাই তো যোধপুর আদালতের রায় বেরতেই, মুম্বইয়ে সলমনের গ্যালাক্সি অ্যাপার্টামেন্ট রীতিমতো পড়ে গেল শোরগোল ৷ দেখা মিলল, সলমনের প্রিয় মানুষদের ৷
হাজির ছিলেন, সলমনের বোন অর্পিতা ৷ তবে আলাদা করে নজর কাড়লেন, গুঞ্জনে থাকা সলমনের প্রেমিকা লুলিয়া ভান্তুর ৷ সাদা পোশাকে দেখা গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে দেখা গেল তাঁকে !
advertisement
advertisement
শোনা গিয়েছে, বিকেল বিকেল সলমনের বাড়িতে ঢুকেছিলেন তিনি ৷ বেশ কয়েক ঘণ্টা পর লুলিয়াকে বাড়ি থেকে বেরতে দেখা গিয়েছে ৷
বক্স অফিসে ‘সুলতান’-এর জয়জয়কার ৷ কিন্তু বাস্তবে সলমন খানের পিছু ছাড়ছে না বিতর্ক ও মামলা ৷ ‘হিট অ্যান্ড রান’ মামলায় কিছুটা স্বস্তি মিললেও, সলমনের জীবনে অস্বস্তি তৈরি করতে কৃষ্ণসার হরিণ শিকার মামলা কাঁটা হয়ে বিঁধে ছিল সলমন খানের ভাগ্যে ৷
advertisement
সোমবার যোধপুর হাইকোর্টে কৃষ্ণসার হরিণ শিকার মামলার রায়দান ৷ এর আগে এই মামলায় নিম্ন আদালত সলমনকে জেল হেফাজতে রাখার রায় দিয়েছিল ৷ নিম্ন আদালতের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে গিয়েছিলেন সলমনের আইনজীবি ৷ নিম্ন আদালতে সলমনের জয় না হলেও, সোমবার যোধপুর হাইকোর্ট সলমনকে বেকসুর খালাস বলে রায় দিয়েছে ৷
সালটা ১৯৯৮ ৷ জয়পুরে সুরজ বরজাতিয়ার ছবি ‘হাম সাথ সাথ হ্যায়’-এর শ্যুটিংয়ে ব্যস্ত সলমন খান ৷ শ্যুটিংয়ে মাঝে দলবল নিয়ে বেরিয়ে পড়ে কৃষ্ণসার হরিণ শিকারে ৷ সেই অপরাধেই যোধপুর আদলাতে মামলা হয় সলমনের বিরুদ্ধে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সলমনকে দেখতে বাড়িতে গেলেন লুলিয়া !
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement