advertisement

প্লেট ভর্তি ফুচকা খাচ্ছেন ইরফান, সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট ছেলে বাবিলের

Last Updated:

হঠাৎ করেই চলে গেলেন বলিউডের অন্যতম উজ্জ্বল অভিনেতা ইরফান খান ৷

#মুম্বই: হঠাৎ করেই চলে গেলেন বলিউডের অন্যতম উজ্জ্বল অভিনেতা ইরফান খান ৷ ক্যানসারের সঙ্গে লড়াইয়ে হেরেই গেলেন তিনি ৷ যে মানুষটি মারণ রোগে আক্রান্ত হওয়ার পরে ট্যুইটারে জীবনের কথা লিখতেন, সেই মানুষটি মৃত্যুর পরেও বার বার ফিরে আসছেন নানা ভাবে ৷ শিল্পী হওয়ার এটাই হয়তো আসল ম্যাজিক ৷ চলে গিয়েও, তিনি থেকে যান নানা ভাবে ৷
গত বুধবার শেষ নিশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা ইরফান খান ৷ তাঁর মৃত্যুতে স্বাভাবিকভাবেই স্তম্ভিত গোটা চলচ্চিত্র মহল৷ তবে মৃত্যুর পর যেন বার বার আরও মনে পড়ছেন ইরফান ৷ আর তাই তো অভিনেতার পুত্র বাবিল প্রায় রোজই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন ইরফান খানের পুরনো ছবি ও ভিডিও ৷
সম্প্রতি ইরফানের খানের একটি ভিডিও তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷ যেখানে দেখা গিয়েছে, এক প্লেট ফুচকা খাচ্ছেন ইরফান ৷
advertisement
advertisement
ইরফান পুত্র বাবিল এই ভিডিও শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘যখন কেউ ডায়েটে থাকে, আর তারপর শ্যুট শেষ হয়, তখন এভাবেই ফুচকা খাওয়া উচিত !’
দেখুন ভিডিও----
View this post on Instagram

When you’re on diet for so long and then the shoot ends and you can have pani puri.

A post shared by Babil Khan (@babil.i.k) on

advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
প্লেট ভর্তি ফুচকা খাচ্ছেন ইরফান, সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট ছেলে বাবিলের
Next Article
advertisement
পানিহাটিতে বড় মোড়...! আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা? কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী!
আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা? কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী!
  • পানিহাটিতে বড় মোড়...!

  • আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা

  • কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement