advertisement

করোনার প্রভাবে থমকে গিয়েছিল ইরফানের শেষ ছবির ব্যবসা !

Last Updated:

প্রয়াত বলিউড অভিনেতা ইরফান খান ৷ মুম্বইয়ে কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেতা ইরফান খান ৷ বয়স হয়েছিল ৫৪ ৷

#মুম্বই: প্রয়াত বলিউড অভিনেতা ইরফান খান ৷ মুম্বইয়ে কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেতা ইরফান খান ৷ বয়স হয়েছিল ৫৪ ৷ ‘নিউরোএন্ডোক্রিন টিউমারে আক্রান্ত হয়েছিলেন তিনি ৷ লন্ডনে কয়েক বছর ধরে চিকিৎসায়ও চলছিল তাঁর ৷ তবে শেষ অবধি লড়াই চালাতে পারলেন না ইরফান ৷ তবে মঙ্গলবার কোলন ইনফেকশন হওয়ায় তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে ৷
অসুস্থ থাকার সময়ই একে একে বন্ধ করেছিলেন সিনেমার শ্যুটিং ৷ তবে অল্প সুস্থ হতেই ফের শুরু ৷ ইরফানের অসুস্থ থাকার সময়ই মুক্তি পায় ‘কারবা’ ৷ অন্যদিকে, চিকিৎসা চলার মধ্যেই পরিচালক হোমি আদজানিয়ার ‘অংরেজি মিডিয়াম’-এর শ্যুটিং করতে থাকেন ইরফান ৷ এটাই ছিল তাঁর শেষ ছবি৷ এমনকী, এই ছবির প্রোমোশনে হাজির থাকতে না পারায়, ট্যুইটারেই ছবি নিয়ে নানা রকম মন্তব্য করতেন ইরফান ৷ কোস্টারদের সঙ্গে ভিডিও কলেও কথা বলতেন ৷
advertisement
‘অংরেজি মিডিয়াম’ মুক্তি পায় মার্চ মাসের ১৩ তারিখ ৷ ততদিনে গোটা বিশ্বে করোনার আতঙ্ক আগুনের মতো দ্রুত ছড়িয়ে পড়েছে ৷ তবে ইরফানের ভাগ্য হয়তো এতটাই খারাপ ছিল যে, শেষ ছবি বেশিদিন চলতেই পারল না বক্স অফিসে ৷ প্রথম সপ্তাহ শেষ হওয়ার আগেই করোনার জন্য গোটা দেশ জুড়ে বন্ধ হল মাল্টিপ্লেক্স, সিনেমাহল৷ করোনার কোপে পড়ে বড়পর্দায় হারিয়ে গেল ইরফানের শেষ ছবি ৷
advertisement
advertisement
তবে সম্প্রতি সেই ছবি ইন্টারনেটে প্রিমিয়ার হয়েছে ৷ হয়তো তাঁর ফ্যানদের কাছে এটাই সুযোগ তাঁর শেষ ছবি দেখার...
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
করোনার প্রভাবে থমকে গিয়েছিল ইরফানের শেষ ছবির ব্যবসা !
Next Article
advertisement
পানিহাটিতে বড় মোড়...! আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা, কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী?
আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা, কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী?
  • পানিহাটিতে বড় মোড়...!

  • আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা

  • কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement