advertisement

একসময় প্রায় সব হেয়ার কেয়ার ব্র্যান্ডের হয়ে কাজ করেছি, চুলই ছিল সবচেয়ে প্রিয়

Last Updated:
#মুম্বই: "একসময় ভারতের প্রায় সব হেয়ার কেয়ার ব্র্যান্ডের হয়ে কাজ করেছি আমি৷ মনে আছে প্যারাশুট হেয়ার অয়েলের বিজ্ঞাপন করার পরই প্রথম ছবির সুযোগ পেয়েছিলাম"- সাধের সেই কাঁধ ছাপানো চুল আর নেই৷ ক্যানসারের থাবায় চুল উঠে এসেছে ঘাড়ের ওপরে৷ কিন্তু নিজেকে আবিষ্কার করেছেন সোনালি বেন্দ্রে৷
প্রায় এক বছর আগে যখন ক্যানসার ধরা পড়েছিল চিকিৎসার জন্য কেটে ফেলতে হয়েছিল প্রিয় চুল৷ সারাজীবন মডেলিং, অভিনয়ের সঙ্গে যুক্ত সোনালি ভালবাসতেন গ্ল্যামার৷ একদিকে ক্যানসারের সঙ্গে লড়াই, অন্যদিকে অসুন্দর দেখানোর অসহায়তা৷ ভেঙে পড়েছিলেন ঠিকই৷ কিন্তু সেখান থেকে খুঁজে পেয়েছিলেন মুক্তির পথও৷
Photo: Sonali Bendre (Instagram Photo: Sonali Bendre (Instagram)
advertisement
advertisement
ভোগ-কে দেওয়া সাক্ষাৎকারে সোনালি জানান, "মাথা মুড়িয়ে ফেলা আমার কাছে ছিল জীবন শেষ হয়ে যাওয়ার মতো৷ কিন্তু এখন আর আমার কষ্ট হয় না৷ কখনও টুপি পরে, স্কার্ফ পরে, উইগ পরে মাথা ঢাকতে চেয়েছি৷ কিন্তু একসময় বুঝলাম এগুলোর কোনও মানে হয় না৷ আমাকে নিজেকে গ্রহণ করতে হবে৷ আর সেই জন্য সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করতে হবে৷ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেই আমি নিজেকে মুক্তি দিয়েছিলাম৷"
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
একসময় প্রায় সব হেয়ার কেয়ার ব্র্যান্ডের হয়ে কাজ করেছি, চুলই ছিল সবচেয়ে প্রিয়
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement