advertisement

সিনেমায় কীভাবে আসলেন দেব, জানেন কী ?

Last Updated:

বাংলার সুপারস্টার ৷ সবার প্রিয় ‘খোকাবাবু’ ৷ তবে জানেন কী, দীপক অধিকারী থেকে দেব হওয়ার পিছনে রয়েছে বহুদিনের লড়াই, বহু

#কলকাতা: বাংলার সুপারস্টার ৷ সবার প্রিয় ‘খোকাবাবু’ ৷ তবে জানেন কী, দীপক অধিকারী থেকে দেব হওয়ার পিছনে রয়েছে বহুদিনের লড়াই, বহু মন খারাপ, ডিপ্রেসন !
ইটিভির পর্দায় এসে  সাক্ষাৎকারে দেব নিজেই জানালেন সে কথা ৷ দেবের কথায়, ডিপ্রেসনের এক মুহূর্ত থেকেই সিনেমায় পা রাখা ৷ আর এই পা রাখাটা একেবারেই হঠাৎ!
দেব জানালেন, ‘মুম্বইয়ে তখন থাকি আমি ৷ আমার বাবা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেটারিংয়ের কাজ করত ৷ আমি তখন ইঞ্জিনিয়ারিং পড়ি ৷ সামনেই পরীক্ষা ৷ কিন্তু প্রশ্ন লিক হওয়ার কারণে, পরীক্ষা দুম করে পিছিয়ে যাই ৷ একটু মানসিক চাপে ছিলাম ৷ একদিন হঠাৎ বাবা আমাকে বলল, মন খারাপ করে কেন বসে আছিস, চল আমার সঙ্গে বাইরে ঘুরে আসবি ৷ বাবা আমাকে বলিউড পরিচালক আব্বাস-মুস্তানের টারজান দ্য ওয়ান্ডার কার ছবির শ্যুটিংয়ে নিয়ে গেল ৷ সেখানে আব্বাস-মুস্তান আমাকে ডেকে বলল, কী কর? আমাকে অ্যাসিস্ট করতে পার ! ব্যস, সেখান থেকেই ছবির জগতে আসা !’
advertisement
advertisement
ইটিভির পর্দায় দেব বললেন আরও, ‘ওই সময়ই, কলকাতার একজনের সঙ্গে আমার আলাপ হয় ৷ সে আমাকে বলে, কলকাতায় চলো ৷ ওখানে হিরো নেই ৷ আমি প্রথমে তাঁর কথা খুব একটা পাত্তা দিইনি ৷ তবে কিছুদিন পরে, কলকাতায় আমার ছোটো মামার বিয়েতে আসি ৷ আর তখন ওই লোকটার সঙ্গে দেখা করি ৷ ওই সময় শ্রীকান্ত মোহতা আই লাভ ইউ ছবির জন্য নতুন নায়ক খুঁজছে ৷ বলা যায় সেখান থেকেই আমার যাত্রা শুরু !’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সিনেমায় কীভাবে আসলেন দেব, জানেন কী ?
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement