advertisement

করোনায় মৃত্যু বিশিষ্ট গায়কের, সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ তারকাদের

Last Updated:
#কলকাতা: করোনায় মৃত্যু হল বিশিষ্ট গায়কের৷ ঘটনার আকস্মিকতায় সকলেই হতবাক৷ কিছুদিন আগেই গায়কের শরীরে করোনা সংক্রমণের খবর সামনে আসে৷ এবং তার মধ্যেই ঘটে গেল দুর্ঘটনা৷ করোনার সঙ্গে লড়াইয়ে হেরেই গেলেন তিনি৷ শোকস্তব্ধ শিল্পমহল৷ অনেকেই ট্যুইট করে শোকপ্রকাশ করেছেন৷ যার মধ্যে রয়েছেন করোনা আক্রান্ত অভিনেতা টম হ্যাঙ্কস৷ করোনায় মৃত গায়ক অ্যাডম শ্লেসিঙ্গারের (Adam Schlesinger) মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন তিনি৷ এই মুহূর্তে করোনার সঙ্গে লড়াই করা টম জানিয়েছেন যে মাত্র কিছুদিন আগেই তিনি খবর পান যে অ্যাডমের শরীরে করোনার জীবাণু ধরা পড়েছে৷ সেই খবরের রেশ কাটতে না কাটতেই তার মৃত্যুর খবর পান তিনি যাতে বিশেষভাবে মর্মাহত টম৷
advertisement
একের পর এক আন্তর্জাতিক সম্মানে সম্মানিত ছিলেন অ্যাডম৷ পেয়েছিলেন গ্র্যামি, গোল্ডেন গ্লোবের মতো পুরস্কার৷ সঙ্গীতশিল্পীর এই মৃত্যুর খবর খুবই মর্মান্তিক৷ মৃত্যুকালীন অ্যাডামের বয়স হয়েছিল মাত্র ৫২ বছর৷ টম হ্যাঙ্কসের পাশাপাশি আরও অনেক তারকা অ্যাডামের মৃত্যুর খবর শোকপ্রকাশ করেছেন৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
করোনায় মৃত্যু বিশিষ্ট গায়কের, সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ তারকাদের
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement