advertisement

Karan Johar : দু’টি জটিল অস্ত্রোপচার পাড়ি হাসিমুখে, ছেলে করণের কাছে ‘সুপারহিরো’ মা হিরু

Last Updated:

মা হিরুর জন্য একটি বিশেষ ইনস্টাগ্রাম পোস্ট করলেন পরিচালক করণ জোহর (Karan Johar)

মুম্বই : মা হিরুর জন্য একটি বিশেষ ইনস্টাগ্রাম পোস্ট করলেন পরিচালক করণ জোহর (Karan Johar) ৷ সেখানে দেখা যাচ্ছে হুইলচেয়ারে করে তাঁর মা হিরু (Hiroo Johar ) বার হয়ে আসছেন মুম্বইয়ের লীলাবতী হাসপাতাল থেকে ৷ করণ তাঁর কাছে জানতে চান, কোনও বিশেষ বার্তা হিরু দিতে চান কি না ৷ উত্তরে হিরু হাসপাতালের কর্মীদের ধন্যবাদ জানান তাঁর দেখভাল করার জন্য ৷ ভিডিয়োর ক্যাপশনে করণ লেখেন, ‘‘আমার মা ৷ আমার সুপারহিরো ৷ গত ৮ মাসে লকডাউনে দুটো বড় অস্ত্রোপচার পাড়ি দিলেন তিনি’’৷
সফল অস্ত্রোপচারের জন্য করণ ধন্যবাদ জানান চিকিৎসকদের ৷ ৪৯ বছর বয়সি লেখেন, ‘‘অদম্য মনোবল ও রসবোধের সাহায্যে তিনি দু’টি অস্ত্রোপচার পাড়ি দিলেন ৷ তাঁর বয়স প্রায় ৭৯ বছর ৷ তবে তাঁর জীবনীশক্তি একুশ শতকের এক জন তরুণের মতোই ৷ আমি তাঁর জন্য অত্যন্ত গর্বিত ৷ আমি তোমাকে খুব ভালবাসি, মা ৷ তোমার বাচ্চারা কেক ও গান নিয়ে তোমার জন্য বাড়িতে অপেক্ষা করছে ৷’’
advertisement
ইন্ডাস্ট্রিতে করণের ঘনিষ্ঠরা মন্তব্য করেছেন তাঁর পোস্টের প্রেক্ষিতে ৷ হৃতিক রোশন লিখেছেন, ‘‘হিরু আন্টির জন্য ভালবাসা ৷’’ করণের সঙ্গে সহমত হয়েছেন দীপিকা পাড়ুকোন ৷ অভিনেত্রী প্রীতি জিন্টা লিখেছেন, ‘‘হিরু আন্টিকে অনেক অনেক ভালবাসা ৷ শক্ত থাকো৷’’ আথিয়া শেট্টী, ভূমি পেডনেকর, সোনাক্ষী সিনহা, দিয়া মির্জাও মন্তব্য বাক্সে হৃদয় ইমোজি দিয়ে হিরু ও করণের প্রতি তাঁদের ভালবাসা জানিয়েছেন ৷
advertisement
advertisement
করণের যমজ সন্তান যশ ও রুহির বয়স ৪ বছর ৷ এর আগে একটি ইনস্টাগ্রাম পোস্টে তিনি দেখিয়েছিলেন হিরু কতটা স্নেহময়ী ঠাকুমা ৷ যশ ও হিরুর একমত্র সন্তান করণ তাঁর বাবার রেখে যাওয়া প্রযোজনা সংস্থার ব্যাটন তুলে নিয়েছেন নিজের হাতে ৷ যশ তাঁর নিজের মেয়ের নাম ‘রুহি’ দিয়েছেন মায়ের নাম ‘হিরুর’ অনুসরণে ৷ আর ছেলের নাম ‘যশ’ রেখেছেন সরাসরি তাঁর বাবা যশ জোহরের নাম মনে রেখেই ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Karan Johar : দু’টি জটিল অস্ত্রোপচার পাড়ি হাসিমুখে, ছেলে করণের কাছে ‘সুপারহিরো’ মা হিরু
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement