advertisement

Hiran Chatterjee Marriage Controversy: বিবাহ-বিতর্ক তুঙ্গে, দ্বিতীয় বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন হিরণ! কী বললেন?

Last Updated:

তিনি জানান, 'আমি কলকাতায় ছিলাম না। দীর্ঘদিন চেন্নাইতে ছিলাম। যে বিষয় বিচারাধীন তা নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। আদালতের অসম্মান আমি করব না।'

News18
News18
কলকাতা:  সম্প্রতি বারাণসীর এক ঘাটে নিজের দ্বিতীয় বিয়ের ছবি পোস্ট করেন হিরণ চট্টোপাধ্যায়। তারপরই স্বামীর বিরুদ্ধে সরব হন তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা। অভিযোগ, ডিভোর্স না দিয়েই নাকি ফের বিয়ে করেছেন বিধায়ক। তা নিয়ে তুমুল চর্চা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। তাঁর প্রথম স্ত্রী ও মেয়ে পুলিশের দ্বারস্থও হয়েছেন। কিন্তু এতদিন গোটা বিষয়ে কার্যত মুখে কুলুপ এঁটেছিলেন তারকা-বিধায়ক। অবশেষে দু সপ্তাহ পর নীরবতা ভাঙলেন হিরণ। তিনি জানান, ‘আমি কলকাতায় ছিলাম না। দীর্ঘদিন চেন্নাইতে ছিলাম। যে বিষয় বিচারাধীন তা নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। আদালতের অসম্মান আমি করব না।’
advertisement
হিরণ চট্টোপাধ্যায়ের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে মামলা রুজু করেছে আনন্দপুর থানার পুলিশ। অনিন্দিতা চট্টোপাধ্যায়ের অভিযোগ, হিরণ চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে তাঁর উপর মানসিক ও শারীরিক অত্যাচার চালিয়েছেন। পাশাপাশি, অভিযোগে বলা হয়েছে, বিবাহিত অবস্থায় হিরণ চট্টোপাধ্যায় ও হৃতিকা গিরি অবৈধভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন। (BNS)-এর ৮২(১)/৮৫/৫৪ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বিবাহিত অবস্থায় অবৈধ বৈবাহিক সম্পর্কের অভিযোগ। স্ত্রীর উপর মানসিক বা শারীরিক নিগ্রহের অভিযোগ, অপরাধে সহায়তা ও প্ররোচনা করা।
advertisement
বর্তমানে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হৃতিকা সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ বিবৃতি দিয়ে স্পষ্ট জানিয়েছেন, তাঁদের এই বিয়ে কোনো লুকোছাপা নয়, বরং দীর্ঘ ৫ বছরের সম্পর্কের পরিণতি। ঋতিকা দাবি করেছেন, তাঁর বয়স নিয়ে ভুল তথ্য ছড়ানো হয়েছে। অনিন্দিতাকে ইতিপূর্বেই ডিভোর্সের আইনি নোটিশ পাঠানো হয়েছে, বলে অভিযোগ ঋতিকার।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Hiran Chatterjee Marriage Controversy: বিবাহ-বিতর্ক তুঙ্গে, দ্বিতীয় বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন হিরণ! কী বললেন?
Next Article
advertisement
Rajya Abha Election: রাজ্যসভাতেও ‘শূন্য’ হতে চলেছে বামেরা! পশ্চিমবঙ্গ থেকে ৫ আসন খালি, কী পরিকল্পনা তৃণমূলের?
রাজ্যসভাতেও ‘শূন্য’ হতে চলেছে বামেরা! পশ্চিমবঙ্গ থেকে ৫ আসন খালি, কী পরিকল্পনা তৃণমূলের?
  • পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার ৫টি আসন খালি হচ্ছে

  • আগামী ১৬ মার্চ রাজ্যসভার নির্বাচন

  • বামেদের এবার কোনও প্রতিনিধি থাকছে না রাজ্যসভায়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement