advertisement

'ডিভোর্স' না করেই বিয়ে! হিরণের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চলেছেন তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা

Last Updated:

অভিনেতা বিধায়ক হিরণের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চলেছেন তার প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। আজ রাত নটা নাগাদ আনন্দপুর থানায় মেয়েকে নিয়ে যাবেন অনিন্দিতা।

মারাত্মক অভিযোগ করেন হিরণের প্রাক্তন স্ত্রী অনিন্দিতা
মারাত্মক অভিযোগ করেন হিরণের প্রাক্তন স্ত্রী অনিন্দিতা
কলকাতা: হিরণের বিরুদ্ধে এবার থানায় যাবেন তাঁর প্রথম স্ত্রী। গতকালই তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন এই বিয়ে বেআইনি। ‘মজনু’, ‘মাচো মস্তান’, ‘লে হালুয়া লে’, ‘জামাই ৪২০’, ‘জিও পাগলা’, ‘ভালবাসা ভালবাসা’, ‘জামাই বদল’, ‘মেহের আলি’, থাই কারির মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে ২০২০ সালের পর আর বড়পর্দায় দেখা যায়নি অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে। তবে মঙ্গলবার সন্ধ্যায় আচমকা তিনি শিরোনামে আসেন দ্বিতীয়বার বিয়ে করে। নিজেই বিয়ের বিভিন্ন ছবি ভাগ করে নেন সমাজমাধ্যমে। পাত্রীর নাম ঋতিকা গিরি। তারপরেই শুরু হয় বিতর্ক।
মারাত্মক অভিযোগ করেন হিরণের প্রাক্তন স্ত্রী অনিন্দিতা। জানান, ‘২০০০ সালে বিয়ে হয়েছে। গত বছর ২৫ বছর পূর্ণ হয়েছে। কিন্তু আইনত কোনও ডিভোর্স হয়নি এবং ডিভোর্সের মামলাও চলছে না। সেক্ষেত্রে প্রথম স্ত্রী থাকতে আইন অনুযায়ী কী করে হিরণ আরেকবার বিয়ে করেন?’ তাদের ১৯ বছরের একটা মেয়ে রয়েছে। মেয়ের থেকে দ্বিতীয় স্ত্রী মাত্র দুই বছরের বড়।অভিনেতা বিধায়ক হিরণের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চলেছেন তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। আজ বুধবার রাত ন-টা নাগাদ আনন্দপুর থানায় মেয়েকে নিয়ে যাবেন অনিন্দিতা।
advertisement
এই সব কিছুর মাঝে কয়েক সেকেন্ডের একটি ভিডিয়ো ভাগ করে নিয়েছেন হিরণের কন্যা নিয়াসা চট্টোপাধ্যায়। যেখানে দেখা যাচ্ছে মা অনিন্দিতা পোষ্যের সঙ্গে সময় কাটাচ্ছেন নিয়াসা। নিয়াসা লেখেন, “বহুদিন হল আমরা দু’জনেই আছি। ভালবাসা দিয়ে প্রতিটা ভূমিকা পালন করছ তুমি। তুমিই আমার মা, তুমিই বাবা। তুমি আমার পথপ্রদর্শক। সবকিছুর জন্য ধন্যবাদ। তুমিই আমার হিরো মা।”
advertisement
advertisement
সমাজমাধ্যম ঘেঁটে জানা গিয়েছে, বেশ অনেক দিন ধরেই সম্পর্কে ছিলেন হিরণ ও ঋতিকা। কিন্তু সেভাবে প্রকাশ্যে তা নিয়ে আলোচনা হয়েছিল, এমন নয়। রাজনীতিতে যোগদান করার পর থেকে তিনি মূলত খড়্গপুরেই থাকতেন।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
'ডিভোর্স' না করেই বিয়ে! হিরণের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চলেছেন তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা
Next Article
advertisement
Rajya Abha Election: রাজ্যসভাতেও ‘শূন্য’ হতে চলেছে বামেরা! পশ্চিমবঙ্গ থেকে ৫ আসন খালি, কী পরিকল্পনা তৃণমূলের?
রাজ্যসভাতেও ‘শূন্য’ হতে চলেছে বামেরা! পশ্চিমবঙ্গ থেকে ৫ আসন খালি, কী পরিকল্পনা তৃণমূলের?
  • পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার ৫টি আসন খালি হচ্ছে

  • আগামী ১৬ মার্চ রাজ্যসভার নির্বাচন

  • বামেদের এবার কোনও প্রতিনিধি থাকছে না রাজ্যসভায়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement