advertisement

ঠগ সাজলেন আমির খান!

Last Updated:

‘দঙ্গল’ লুক ঝেড়ে ফেললেন আমির খান ৷ এবারা পালা ঠগ সাজার ! তবে লুক চেঞ্জের জন্য যে প্রচুর সময় নিয়েছে তা কিন্তু একেবারেই নয় ৷

#মুম্বই: ‘দঙ্গল’ লুক ঝেড়ে ফেললেন আমির খান ৷ এবারা পালা ঠগ সাজার ! তবে লুক চেঞ্জের জন্য যে প্রচুর সময় নিয়েছে তা কিন্তু একেবারেই নয় ৷ শুধুমাত্র স্ক্রিপ্ট হাতে পেয়েছেন আর কি ? তারপরই রইল ঝোলা, চলল ভোলা বলে ৷ একেবারে নতুন আমির খানের খোঁজে, খোদ আমির খান !
গপ্পোটা হচ্ছে, পরিচালক বিজয় কৃষ্ণ আচার্য একেবারে রেডি তাঁর নতুন ছবি ‘ঠগ অফ হিন্দুস্থান’ নিয়ে ৷ আর এই ছবিতেই প্রথমবার একেবারে আমনে-সামনে দেখা যাচ্ছে আমির খান ও অমিতাভ বচ্চনকে ৷ ছবিটি একেবারেই পরিয়ড ছবি ৷ শোনা গিয়েছে, ছবিতে আমির, অমিতাভের সঙ্গে দেখা যেতে পারে শ্রদ্ধা কাপুরকেও !
একগাল দাড়ি ৷ মাথায় পাগড়ি ৷ আপাতত, এই লুকেই দেখা যাচ্ছে আমির খানকে ৷ শোনা যাচ্ছে, এটাই নাকি আমিরের ‘ঠগ অফ হিন্দুস্থান’-এর লুক !
advertisement
advertisement
লুকের জন্য আমির যা খুশি করতে পারেন ৷ একথা নতুন নয় ৷ এর আগে মঙ্গল পাণ্ডে থেকে থ্রি ইডিয়ট, পিকে, দঙ্গলে নতুন নতুন লুক এনে সব্বাইকে হতবাক করেছেন আমির ৷ এবার পালা, ঠগ সাজা ৷ সঙ্গে বিগবি-র সঙ্গে অভিনয় ৷ গোটা কাব্যটাই একেবারে জমে ক্ষীর ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ঠগ সাজলেন আমির খান!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement