Rahul Arunoday Banerjee Death: 'বিশ্বাস করতে পারছি না দুর্ঘটনা ঘটেছে! আমার ভাইয়ের মতো ছিল'- রাহুলের অকাল প্রয়াণে শোক বিহ্বল রুদ্রনীল
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
রাহুলের এই অকাল প্রয়াণ কিছুতেই মেনে নিতে পারছেন না তার সহ অভিনেতারা। বিশ্বাস করতে পারছেন না অভিনেতা তথা রাজনীতিবিদ রুদ্রনীল ঘোষও। এই প্রসঙ্গে তিনি বলেন, "বিশ্বাস করতে পারছিনা এই দুর্ঘটনা ঘটেছে। আমার ভাইয়ের মতো ছিল।"
দিঘা: তালসারিতে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। শুটিং চলাকালীন জলে তলিয়ে মারা যান এই অভিনেতা। দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। আর অভিনেতার এই ঘটনায় কার্যত শোক বিহ্বল হয়ে পড়েছে গোটা টলি পাড়া। রাহুলের এই অকাল প্রয়াণ কিছুতেই মেনে নিতে পারছেন না তার সহ অভিনেতারা। বিশ্বাস করতে পারছেন না অভিনেতা তথা রাজনীতিবিদ রুদ্রনীল ঘোষ। এই প্রসঙ্গে তিনি বলেন, “বিশ্বাস করতে পারছিনা এই দুর্ঘটনা ঘটেছে। আমার ভাইয়ের মতো ছিল।”
প্রসঙ্গত, তালসারিতে শুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন অভিনেতা।
জানা যায় ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের জন্য দিঘার তালসারি সৈকতে গিয়েছিল সিরিয়ালের কলাকুশলীরা। ছিলেন অভিনেতা নীল, মধুমিতা চক্রবর্তী, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, সাহানা-সহ গোটা টিম। সূত্রের খবর, রবিবার সিরিয়ালের শ্যুটিং চলছিল সকাল থেকেই। রাহুলের শেডিউল ছিল পরের দিকে। তত ক্ষণে বাকি অভিনেতারা শট দিয়ে তালসারি ছেড়ে চলে গিয়েছিন। রাহুলের নৌকা-বিহারের একটা শট ছিল। নৌকায় চেপে মাঝ সমুদ্রে যান অভিনেতা। সঙ্গে ছিলেন টেকনিশিয়ানরা। জানা যায়, শট দেওয়ার সময়েই জলে পড়ে তলিয়ে যান রাহুল। ঘণ্টাখানেক খোঁজার পর টেকনিশিয়ানরা তাঁকে উদ্ধার করেন। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় দিঘা জেনারেল হাসপাতালে। সেখানকার চিকিৎসকেরাই অভিনেতাকে মৃত ঘোষণা করেন।
advertisement
advertisement
সন্ধে সাড়ে পাঁচটা টা নাগাদ দিঘা হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। হাসপাতালে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে শোনা যাচ্ছে। দিঘা হাসপাতালেই ময়নাতদন্ত হওয়ার কথা। স্ত্রী প্রিয়াঙ্কা কলকাতাতেই ছেলে সহজকে নিয়ে আছেন। এই খবরে শোকের ছায়া সমস্ত টলিউডে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 29, 2026 8:18 PM IST










