advertisement

বকলমে সনিয়াই ছিলেন 'প্রধানমন্ত্রী' ? নানা প্রশ্ন তুলে বড়পর্দায় এবার 'UPA জমানা'

Last Updated:
#মুম্বই: দেশের প্রধানমন্ত্রী তখন মনমোহন সিং ৷ দ্বিতীয়বার দিল্লির মসনদে আসার পর নানা প্রশ্নের মুখে পড়তে হয় মনমোহন সিং-কে ৷ দেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি একেবারেই নিশ্চুপ ৷ বারবার বিরোধীরা তাকে এই নিয়ে বিঁধতে থাকেন ৷ তিনি নন, বকলমে কংগ্রেস সভানেত্রী সোনিয়াই নাকি দেশ চালাচ্ছেন, এই অভিযোগও তোলেন বিরোধিরা ৷ বিষয়টি নিয়ে আরও জলঘোলা হয় প্রধানমন্ত্রীর তৎকালীন মিডিয়া উপদেষ্টা ও মুখপাত্র সঞ্জয় বাড়ুর প্রকাশিত বই ঘিরে ৷ এবার সেই বই -দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার ছবিটির ট্রেলার মুক্তি পেল ৷ যা নিয়ে বেশ শোরগোল পড় গিয়েছে ৷
advertisement
সঞ্জয় রত্নাকর গুটে পরিচালিত এই ছবিতে প্রতিটি চরিত্র যেন নিঁখুতভাবে ফিটে উঠেছে ৷ রিলের মনমোহন সিং থেকে সোনিয়া গান্ধি সব যেন একেবারেই রিয়াল ! সঞ্জয় বাড়ুর যে বই নিয়ে দিল্লির রাজনীতিতে শুরু হয়েছিল চর্চা সেই বইটির মূল বক্তব্যই ছিল মনমোহন সিং-এর দুর্বলতার প্রসঙ্গ ৷ সোনিয়া গান্ধির হাতের পুতুল ছিলেন তিনি, এমনই জানানো হয়েছিল বইতে ৷ এবার সেই সব ঘটনাই উঠে আসছে সিনেমার পর্দায় ৷
advertisement
মনমোহন সিং-এর চরিত্রে অভিনয় করেছেন অনুপম খের ৷ প্রাক্তন প্রধানমন্ত্রীর চরিত্রে তিনি ভীষণভাবেই সাবলীল ৷ সোনিয়ার চরিত্রে সুজান ৷  সঞ্জয় বাড়ুর চরিত্রে দেখা যাবে অক্ষয় খান্নাকে ৷ দেখুন ছবির ট্রেলর-
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বকলমে সনিয়াই ছিলেন 'প্রধানমন্ত্রী' ? নানা প্রশ্ন তুলে বড়পর্দায় এবার 'UPA জমানা'
Next Article
advertisement
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
  • ২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা

  • প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

  • রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement