advertisement

ইচ্ছা হলেই এবার তৈমুরকে নিয়ে খেলতে পারবেন আপনিও!

Last Updated:

অনলাইনেও পাওয়া তৈমুর পুতুল ৷ দাম মোটামুটি ১০০০ টাকার আশেপাশে ৷

#মুম্বই: ছোটে নবাবের আজ জন্মদিন ৷ আর এই দিনে যে তৈমুরকে নিয়ে একটু অতিরিক্ত মাতামাতি হবে তা আর নতুন কী ? এমনিতেই দেশের প্রথম সারির সেলেবদের মধ্যে নিজের জায়গা মোটামুটি পাকা করে ফেলেছে খুদে নবাব ৷ তৈমুর কী খেল, কী পরল, কোথায় ঘুরতে গেল, তার ন্যানির মাইনে কত, তাঁর জামার দাম কত, সব নিয়েই উত্তেজনা থাকে চরমে ৷ পাপারাৎজিরাও ছুটতে থাকে তার পিছনে ৷
ওই গলুমলু পুঁচকেকে নিশ্চয়ই আপনারও জড়িয়ে ধরে আদর করতে ইচ্ছা করে ৷ গালটা টিপে দিয়ে একটা চুমু খেতে সাধ হয় ৷ সেই ইচ্ছে এবার কিছুটা হলেও পূর্ণ হতে চলেছে ৷ কারণ তৈরি হল তৈমুরের আদলে পুতুল ৷ কেরলে তৈরি হয়েছে এই পুতুল ৷ সম্প্রতি পরিচালক আশ্বিনী ইয়ার্দি একটি ছবি ট্যুইট করেন ৷ সেখানে দেখা যায়, কেরলের একটি টয় স্টোরে তৈমুরের পুতুল বিক্রি হচ্ছে ৷ যদিও ছবিটি পোস্ট করে এই ধরনের কার্যকলাপের নিন্দা করেন ইয়ার্দি ৷ তিনি লেখেন, ‘‘এটা পাগলামির একটা রূপ ৷ কারও সন্তানের আদলে তৈরি একটা পুতুল মানুষ কিনছে, খেলছে, সাজিয়ে রাখছে ৷ এটা খুবই অস্বস্তিকর ৷ এটা আদৌ কি অ্যালাউ করা উচিত?’’
advertisement
advertisement
শুধু তাই নয়, তৈমুরের পাশের তাকে দেখা যাচ্ছে আরও একটি পুতুল ৷ সেটিকে দেখতে আবার শাহরুখ-পুত্র আব্রামের মতো দেখতে ৷ এমনকি অনলাইনেও পাওয়া তৈমুর পুতুল ৷ দাম মোটামুটি ১০০০ টাকার আশেপাশে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ইচ্ছা হলেই এবার তৈমুরকে নিয়ে খেলতে পারবেন আপনিও!
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement