advertisement

বিশালের টাকে তবলার বোল তুললেন রেখা! গানের সঙ্গে জুতসই বাজনায় হাসির রোল উঠল মঞ্চে, দেখুন

Last Updated:

শোয়ের ৩ বিচারক বিশাল দাদলানি, নেহা কক্কর ও হিমেশ রেশমিয়ার সঙ্গে জমে উঠল তাঁর খুনসুটি৷

#মুম্বই: এসেছিলেন এক জনপ্রিয় টিভি রিয়ালিটি (TV Reality Show) শোয়ের মঞ্চের বিশেষ অতিথি হয়ে৷ আর এসে একেবারে প্রতিযোগীদের মত গেয়ে, বাজিয়ে তিনিই হয়ে উঠলেন সেরার সেরা৷ আর হবে নাই বা কেন৷ তিনি যে রেখা (Rekha)! যিনি এখনও পুরুষের রাতের ঘুম কাড়তে পারেন আর মহিলাদের মনও করে তুলতে পারেন উথলা৷ সেই রেখা এবার টিভির পর্দা আলো করে এলেন ইন্ডিয়ান আইডল ১২-র (Indial Idol 12)শোয়ে৷ শোয়ের ৩ বিচারক বিশাল দাদলানি (Vishal Dadlani), নেহা কক্কর (Neha Kakkar) ও হিমেশ রেশমিয়ার (Himesh Reshammiya) সঙ্গে জমে উঠল তাঁর খুনসুটি৷ রেখার পরতে পরতে যেন রহস্য৷ কখনও তিনি খুবই গম্ভীর, কখনও আবার একেরারে ছোট ছেলেমেয়ের মতো খিলখিলিয়ে হেসে উঠতে পারেন৷ জাত অভিনেত্রীর দাপট ধরা পড়ে বাস্তব জীবনেও৷ রেখা যখন উপস্থিত তখন কারও নজর তাঁর থেকে যে সরতে পারে না, আরও একবার প্রমাণ করে দিলেন বলিউড ডিভা৷ তার সঙ্গে চলল তাঁর ছেরখানি! বিশালের চকচক টাকে তিনি তবলা বোল তুললেন! সেই ছবিও শেয়ার করলেন সুরকার-গায়ক৷
অনুষ্ঠানের দুটি ছবি পোস্ট করলেন বিশাল৷ তিনি লিখলেন, "কিংবদন্তি রেখাজির চালে আমি খুবই বিস্মিত! তিনি আমার কাছে এসে আমার মাথায় এমন ভাবে হাল্কা করে চাটি মারলেন যেন মনে হল তবলায় বোল তুলছেন৷ তারপর আমিও যেই সুযোগ পেলাম, তাঁর সঙ্গে নাচে অংশ নিলাম৷ বলিউডের সর্বকালে সেরা অভিব্যক্তিপূর্ণ নৃত্য পটিয়সি রেখা৷ তিনি আমায় বিশুজি বলে ডেকেছেনও সারাদিন৷ তাঁর সেই আবেগঘন কন্ঠে এমন নাম শুনে আমি যেন পাগল হয়ে গিয়েছি"৷ খুবই সরল স্বীকারোক্তি বিশালের৷
advertisement
advertisement
advertisement
একেবারে নিজের চেনা সাজে রিয়ালিটি শোয়ের মঞ্চে উপস্থিত হন রেখা৷ পরনে কাঞ্জিভরম শাড়ি, গাঢ় লিপস্টিক, মোটা কাজলটানা চোখ এবং ভারি গয়নায় মোহমোয়ী ছিলেন রেখা৷ উল্লখ্য দু’দিন আগে, হোলির দিন, রেখার গলায় রং বরসে গানটি ছিল নেট দুনিয়ায় ট্রেন্ডিং৷ সেই গানও তিনি গেয়েছিলেন টিভির জনপ্রিয় অনুষ্ঠান কপিল শর্মার শোয়ে এসে৷
advertisement
এর আগে নীতু কাপুর এসেছিলেন এই ইন্ডিয়ান আইডল শোয়ে৷ প্রয়াত স্বামী ঋষি কাপুরকে নিয়ে এক বিশেষ পর্বে তিনি ছিলেন অন্যতম অতিথি৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বিশালের টাকে তবলার বোল তুললেন রেখা! গানের সঙ্গে জুতসই বাজনায় হাসির রোল উঠল মঞ্চে, দেখুন
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement