advertisement

হনিমুন, নাকি অন্য কোথাও গেলেন রাজ-শুভশ্রী?

Last Updated:

শহর ছাড়লেন রাজ শুভশ্রী৷ বিয়ের পর তো হনিমুন হবেই৷ তাই পরিবার-বন্ধু সব্বাইকে ফেলে চললেন একান্ত সময় কাটাতে৷ যেখানে শুধু থাকবেন রাজ আর রাজের শুভ!

#কলকাতা: শহর ছাড়লেন রাজ শুভশ্রী৷ বিয়ের পর তো হনিমুন হবেই৷ তাই পরিবার-বন্ধু সব্বাইকে ফেলে চললেন একান্ত সময় কাটাতে৷ যেখানে শুধু থাকবেন রাজ আর রাজের শুভ! রোমান্সে ভরপুর সেই মধুচন্দ্রিমা৷ সেলিব্রিটি কাপলকে নিয়ে উচ্ছ্বসিত ফ্লাইট অ্যাটেনডন্টরাও৷ উড়ানে চড়তই রাজ শুভশ্রীর কাছে পৌঁছে গেল বিশেষ পাসপোর্ট! সঙ্গে ডিজাইনার কেক! যা দেখে দারুণ খুশি রাজ-শ্রী৷
Photo Courtesy: Instagram handle/Raj Chakraborty Photo Courtesy: Instagram handle/Raj Chakraborty
তবে গোপন সূত্রের খবর, এই উড়ানে তাঁরা মধুচন্দ্রিয়ায় জাচ্ছেন না৷ তাঁদের পরের ছবির শ্যুটিং শুরু করবেন রাজ৷ সেই ছবিরই লোকেশনে রেকি করতে অরুণাচল প্রদেশের পথে নতুন দম্পতি৷ বিয়ের পর একেবারে কাজেই মন দিলেন তাঁরা৷ রাজের পাশে মিসেস রাজ চক্রবর্তীও হাজির৷ বিয়ের কিছুদিনের মাথায় কাজে ফিরে নতুন বৌকে মিস তো করতেন রাজ৷ সেটা ভালই বুঝেছিলেন শুভশ্রী৷ তাই তিনিও যোগ দিলেন স্বামীর সঙ্গে৷ একসঙ্গেই শ্যুটিং লোকেশন দেখতে চললেন তাঁরা৷
advertisement
advertisement
তাহলে কি মধুচন্দ্রিমা হবে না এদের? নিশ্চয়ই হবে৷ সূত্র জানাচ্ছে, একটু কাজ গুছিয়ে নিয়েই বেরিয়ে পড়বেন রাজ আর শুভশ্রী৷ মধুচন্দ্রিমা হবে কিছুদিন পর৷ দেশের বাইরে নয়, দেশেরই কোন মনোরম লোকেশনকে বেছে নেবেন তাঁরা, তাঁদের গন্তব্য হিসেবে৷

Its so sweet of you gals #team6E496 @indigo.6e thank you so much ❤️

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real) on

advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
হনিমুন, নাকি অন্য কোথাও গেলেন রাজ-শুভশ্রী?
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement