advertisement

ডান্সিং আঙ্কেলের পর আরও এক ডান্স স্টার কাঁপাচ্ছেন নেট দুনিয়া, দেখুন ভিডিও

Last Updated:

ডান্স আঙ্কেল সঞ্জীব শ্রীবাস্তবের নাচ নিয়ে উত্তেজনা কম হয়নি ৷ তার রেশ কাটতে না কাটতে হাজির বেইগ ভাইজান ৷ পাকিস্তানের এই যুবকও নাচ পাগল ৷ বাড়িতে মাঝেমধ্যেই চলে তাঁর মহড়া ৷ এবার সরাসরি রাস্তায় নেচে মাতিয়ে দিলেন তিনি ৷

#করাচি: ডান্সিং আঙ্কেল সঞ্জীব শ্রীবাস্তবের নাচ নিয়ে উত্তেজনা কম হয়নি ৷ তার রেশ কাটতে না কাটতে হাজির বেইগ ভাইজান ৷ পাকিস্তানের এই যুবকও নাচ পাগল ৷ বাড়িতে মাঝেমধ্যেই চলে তাঁর মহড়া ৷ এবার সরাসরি রাস্তায় নেচে মাতিয়ে দিলেন তিনি ৷ মিডিয়া সাইন্সের ছাত্র মেহরোজ বেইগ পাকিস্তানের করাচির বাসিন্দা ৷
advertisement
স্থানীয় একটি শপিং মলে গান বাজছিল ৷ সেখানে উপস্থিত ছিলেন তিনি ৷ গান শুনেই , গানের তালে নেচে ওঠেন মেহরোজ ৷ ব্যাস তাঁকে দেখতেই ভিড় করেন উপস্থিত সকলেই ৷ মেহরোজও মনের সুখে নাচেন ৷ আপাতত এই ভিডিওটি ভাইরাল ৷ যদিও জানা গিয়েছে নাচ পাগল মেহরোজ প্রায়ই তাঁর এই ট্যালেন্ট প্রদর্শন করেন ৷ নিজস্ব একটি ইউটিউব চ্যানেল আছে যার সাবস্ক্রাইবার সংখ্যা ১৫০০ ওপর ৷
advertisement
তাহলেই বুঝুন সোশ্যাল মিডিয়ার সেনসেশন এই যুবক ইতিমধ্যেই কতজনের মন কেড়েছে ৷ দারুণ তাঁর শরীরের নমনীয়তা ৷ গানের ছন্দে যেভাবে শরীর দোলে তা রীতিমত উপভোগ্য হয় দর্শকদের ৷ এতদিন তো স্ক্রিনে দেখে এসেছেন হিরোদের নাচ ৷ এবার দেখে নিন এমন একজনকে যিনি একেবারে পথে নেমে এসে নাচ দেখিয়ে মজা দিচ্ছেন সাধারণ মানুষকে ৷ দেখে নিন মেহরোজ বেইগের নাচের ভিডিও...
advertisement
https://www.youtube.com/watch?v=mU8mdJLCsW4
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/গসিপ/
ডান্সিং আঙ্কেলের পর আরও এক ডান্স স্টার কাঁপাচ্ছেন নেট দুনিয়া, দেখুন ভিডিও
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement