advertisement

ফের বাবা হলেন করণ জোহর!

Last Updated:
#মুম্বই: ফের নাকি বাবা হয়েছেন করণ জোহর! গল্প কথা নয়, সে খবর পরিচালকমশাই নিজেই জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় ৷
তবে এ কথা সকলেই জানেন, সারোগেসির মাধ্যমে বছর খানেক আগে যমজ সন্তানের বাবা হয়েছিলেন অবিবাহিত করণ ৷ যশ ও রুহিকে নিয়েই এখন তাঁর ভরাট সুখের সংসার ৷ তার মধ্যে ফের নতুন খবর ৷ আবারও নাকি বাবা হচ্ছেন তিনি!
তবে না, নিজের সন্তান বলে সম্বোধন করলেও এ অবশ্য রক্ত মাংসের সন্তান নয় ৷ আসলে নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম লঞ্চ করছেন করণ ৷ তাঁর প্রডাকশন হাউস ‘ধর্মা প্রডাকশন’-এর ডিজিটাল ডিভিশন নিয়ে এসেছেন তিনি ৷ নতুন এই ভিডিশনের নাম ‘ধর্মাটিক এন্টারটেইনমেন্ট’ ৷
advertisement
advertisement
সোশ্যাল মিডিয়ায় করণ জানিয়েছেন, এই প্রডাকশন হাউস ডিজিটাল স্পেসের জন্য নতুন কনটেন্ট তৈরি করবে ৷ ওই পোস্টেই ধর্মা প্রডাকশনের সিইও অপূর্ব মেহতা, ফিকশন হেড সোমেন মিশ্র এবং নন-ফিকশন হেড অনিশা বেগকে ধন্যবাদ জানিয়ে করণ লিখেছেন, ‘‘দিজ ইজ আওয়ার নিউ বেবি ৷’’
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ফের বাবা হলেন করণ জোহর!
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement