advertisement

এই দুর্দান্ত তরমুজ খাওয়ার ছবির জন্য ট্রোলড হলেন এষা গুপ্ত! কিন্তু কেন?

Last Updated:

সোশ্যাল মিডিয়ায় তাঁর আনাগোনা লেগেই থাকে ৷ ভক্তরাও তাঁর স্টাইলিশ ছবিতে বাড়িয়ে তোলেন লাইকসের সংখ্যা ৷

#মুম্বই: সোশ্যাল মিডিয়ায় তাঁর আনাগোনা লেগেই থাকে ৷ ভক্তরাও তাঁর স্টাইলিশ ছবিতে বাড়িয়ে তোলেন লাইকসের সংখ্যা ৷ তেমনই এ দিনও একটি সামার স্পেশ্যাল ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন বলি-অভিনেত্রী এষা গুপ্ত ৷ কিন্তু এই ছবি নিয়েই শুরু হল তুমুল হৈ চৈ ৷
আপাতভাবে দেখতে গেলে ছবিটি অত্যন্ত ‘নিরীহ’ ৷ ব্রাইট ইয়েলো টি আর কালো লেদার জ্যাকেট পরে মন দিয়ে তরমুজ খাচ্ছেন নায়িকা ৷ খোলা চুল আর চোখ বন্ধ তাঁর ৷ কিন্তু সেই ছবি নিয়েই শুরু হয়ে গেল বিতর্ক ৷
advertisement
কারণটা জানলে অবাক হবেন ৷ এই বিতর্কের পিছনে বেচারি এষার কিন্তু কোনও ‘দোষ’ই নেই ৷ তিনি ছবির ক্যাপশনে তিনি লেখেন ‘Pomegranates are so 2017’ ৷ আসলে ২০১৭ সালে ডালিম নিয়ে একটি ছবি পোস্ট করেছিলেন এষা ৷ তখন সেই ছবি নিয়ে কম বিতর্ক হয়নি ৷ এ বার তরমুজের ছবি পোস্ট করে সেই ছবির কথাই মনে করিয়ে দিতে চেয়েছিলেন অভিনেত্রী ৷ কিন্তু ভক্তরা তাঁর ক্যাপশনের অর্থ বুঝতে পারেননি ৷ সকলেই ভাবেন তরমুজকে সম্ভবত ভুল করে ডালিম লিখেছেন এষা ৷ শুরু হয়ে যায় ট্রোলিং ৷ অনেকেই নায়িকাকে তাঁর ‘ভুল’ শুধরে নেওয়ার কথাও বলেন !
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
এই দুর্দান্ত তরমুজ খাওয়ার ছবির জন্য ট্রোলড হলেন এষা গুপ্ত! কিন্তু কেন?
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement