advertisement

পিঠ দেখালেই হিট ছবি, সলমনের নতুন ট্রিক !

Last Updated:

বলিউডের পরিচালকেরা তুক ব্যাপারটার ওপর বিশ্বাস করে একটু বেশিই !

#মুম্বই: বলিউডের পরিচালকেরা তুক ব্যাপারটার ওপর বিশ্বাস করে একটু বেশিই ! এই যেমন একতা কাপুরের সব ছবির নাম ‘কে’ দিয়ে শুরু ৷ অন্যদিকে করণ জোহর মনে করেন, তার ছবির হিরোইনরা যদি শ্যুটিংয়ের সময় হোচট খান, তাহলেই ছবি চলবে গড়গড়িয়ে৷ এমনটাই নাকি ঘটেছিল করণের প্রথম ছবি কুছ কুছ হোতা হ্যায়-তে ৷ অন্যদিকে শাহরুখ মনে করেন, যে ছবিতে তাঁর দৌড়ের দৃশ্য থাকবে, সেই ছবি সুপারহিট !
তবে সলমন খানের কাছে ব্যাপারটা একটু আলাদা ৷ এতদিন ছিল উন্মুক্ত বুক, আর এখন পিঠ ! গপ্পোটা হল, দেখা গিয়েছে সলমনের যে ছবির পোস্টারে দেখা গিয়েছে পিঠ, মানে পোস্টারে মুখ না দেখিয়ে যে ছবির পোস্টারে সলমন পিঠ দেখিয়েছেন সে ছবিই কোটি টাকার ক্লাবে ব্যবসা করেছে৷ তা দাবাং হোক বা এক থা টাইগার, কিংবা প্রেম রতম পায়ো হোক বা ওয়ান্টেড ৷
advertisement
আর এই তুক মেনেই সলমন নিজেই প্ল্যান করলেন তাঁর আসন্ন ছবি ‘টিউবলাইট’-এর পোস্টারেও তিনি দেখাবেন পিঠ ৷ আর সেই মতেই প্রকাশ পেল সলমনের নতুন টিউবলাইট ছবির পোস্টার ৷ যেখানে পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে রয়েছেন সলমন খান !
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
পিঠ দেখালেই হিট ছবি, সলমনের নতুন ট্রিক !
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement