প্রকাশ্যে ‘দিলওয়ালে’র পোস্টার
Last Updated:
দিওয়ালির আগেই টুক করে প্রকাশ করে ফেললেন রোহিত শেট্টি পরিচালিত তাঁর ছবি ‘দিলওয়ালে’র প্রথম পোস্টার ৷ পোস্টারে অভিনব ঢঙে দেখা গেল শাহরুখ, কাজল , বরুণ ধাওন ও কৃতি শেননকে ৷
#মুম্বই: এতদিন দিওয়ালি মানেই ছিল শাহরুখের ছবি ৷ আর ঈদ মানেই সলমন ৷ তবে এবছরটা যেন যেন গল্পটা পাল্টে গিয়ে উলটে গেল৷ ঈদেও ছবি রিলিজ করালেন সলমন আর দিওয়ালিকেও পুরলেন পকেটে ৷ ঈদে দর্শকদের দিলেন ‘বজরঙ্গি ভাইজান’, আর দিওয়ালিতে সল্লু মিয়াঁ দিতে চলেছেন ‘প্রেম রতন ধন পায়ো’৷ তবে এই সব দেখে শুনে চুপচাপ বসে থাকার মানুষ নন বাদশা শাহরুখ ৷ দিওয়ালির আগেই টুক করে প্রকাশ করে ফেললেন রোহিত শেট্টি পরিচালিত তাঁর ছবি ‘দিলওয়ালে’র প্রথম পোস্টার ৷ পোস্টারে অভিনব ঢঙে দেখা গেল শাহরুখ, কাজল , বরুণ ধাওন ও কৃতি শেননকে ৷
তবে শুধু পোস্টার রিলিজ করেই ক্ষান্ত থাকবেন না শাহরুখ ৷ সোমবার মুক্তি পাবে ‘দিলওয়ালে’ ছবির ট্রেলারও ৷ ছবিটি মুক্তি পাবে ১৮ ডিসেম্বর ৷
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Nov 09, 2015 2:39 PM IST









