advertisement

Rapper Singer Badshah: বড়সড় বিপাকে ব়্যাপার বাদশা, দায়ের হল FIR, গায়ককে তলব মহিলা কমিশনের

Last Updated:

Rapper Singer Badshah: ফের বিতর্কে নাম জড়াল বাদশার৷ স্কুলছাত্রীদের নিয়ে অশ্লীল গানের ভিডিও নিয়ে বিতর্ক চরমে। বাদশাকে তলব মহিলা কমিশনের।ব়্যাপারের বিরুদ্ধে দায়ের হয়েছে লিখিত অভিযোগও।

বাদশার বিরুদ্ধে দায়ের FIR
বাদশার বিরুদ্ধে দায়ের FIR
কলকাতা: আবার শিরোনামে ব়্যাপার বাদশা৷ বির্তক থেকে যেন একমুহূর্ত দূরে থাকতে পারেন না তিনি৷ তাকে নিয়ে সমালোচনা চলতেই থাকে৷ কখনও নিজের ব্যক্তিগত কারণে, কখনও গানের কথা থেকে দৃশ্যায়ণ-একাধিকবার সমালোচনায় নাম উঠে এসেছে বাদশার৷
ফের বিতর্কে নাম জড়াল বাদশার৷ স্কুলছাত্রীদের নিয়ে অশ্লীল গানের ভিডিও নিয়ে বিতর্ক চরমে। বাদশাকে তলব মহিলা কমিশনের। অভিযোগ, সদ্য মুক্তিপ্রাপ্ত ‘টাটিরি’ গানের দৃশ্যায়ণে নারীদের আপত্তিকরভাবে তুলে ধরা হয়েছে। আপত্তি উঠেছে গানের কথা নিয়েও। যার জেরে বাদশাকে তলব করেছে হরিয়ানা মহিলা কমিশন। ব়্যাপারের বিরুদ্ধে দায়ের হয়েছে লিখিত অভিযোগও।
আরও পড়ুন-রাহু-বুধ-শুক্রের মেগা খেলা শুরু…! ৩ বড় গ্রহের সংযোগে ৪ রাশির জীবন ছারখার, আর্থিক সঙ্কট-বিপদ পিছু ছাড়বে না
সূত্রের খবর, হরিয়ানার পঞ্চকুলার সেক্টর ২০’র সাইবার ক্রাইম শাখায় বাদশার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন অভয় চৌধুরী নামে এক ব্যক্তি। তাঁর দাবি, এই গানটিতে নারীদের অশ্লীল এবং অসম্মানজনকভাবে তুলে ধরা হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন-বাথরুমে থরে থরে সাজানো লাখ লাখ টাকা, কোথা থেকে এল? ধরা পড়তেই সাফ উত্তর ‘দেহব্যবসা করেই কামিয়েছি!’ কে এই বিখ্যাত নায়িকা? বলুন তো?
স্কুলের পোশাকে পড়ুয়াদের এমন নাচ, অঙ্গভঙ্গি দেখলে বর্তমান প্রজন্মের কাছে ভুল বার্তা যাবে। হরিয়ানা মহিলা কমিশনের সভাপতি রেনু ভাটিয়ার মন্তব্য,’এই ধরণের গান নেতিবাচক প্রভাব ফেলছে।’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rapper Singer Badshah: বড়সড় বিপাকে ব়্যাপার বাদশা, দায়ের হল FIR, গায়ককে তলব মহিলা কমিশনের
Next Article
advertisement
ফারাহ পাহলভি কে? ইরানের রাজকীয় গৌরব থেকে নির্বাসন, মার্কিন-ইজরায়েল-ইরান যুদ্ধের মধ্যে শেষ সম্রাজ্ঞীর কথা জেনে নিন
ফারাহ পাহলভি কে? ইরানের রাজকীয় গৌরব থেকে নির্বাসন, শেষ সম্রাজ্ঞীর কথা জেনে নিন
  • ফারাহ পাহলভি কে?

  • ইরানের রাজকীয় গৌরব থেকে নির্বাসন

  • মার্কিন-ইজরায়েল-ইরান যুদ্ধের মধ্যে শেষ সম্রাজ্ঞীর কথা জেনে নিন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement