advertisement

আছড়ে পড়তে পারে আরও ভয়ঙ্কর একটি সুনামি, রেড অ্যালার্ট জারি ইন্দোনেশিয়ায়

Last Updated:
#জাকার্তা: মৃতের সংখ্যা কত? এখনও পর্যন্ত তা গুনে শেষ করা যায়নি ৷ কারণ লাফিয়ে লাফিয়ে বেড়েই চলছে সুনামির কড়াল গ্রাসে প্রাণ হারানো নিরীহ মানুষদের সংখ্যা ৷
সোমবার সকালে সংখ্যাটা ২৮১ ছুঁয়েছে ৷ শনিবারের রাতের ভয়াবহ সুনামিতে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে ইন্দোনেশিয়ার বহু হোটেল, বাড়ি ও সমুদ্র সৈকত সংলগ্ন বিভিন্ন নির্মাণ ৷ একটি লাইভ অনুষ্ঠান চলাকালীন সমুদ্রের জল ঢুকে যে ভাবে সাজানো সেটের মতো সবকিছু ভাসিয়ে নিয়ে গিয়েছে তা দেখে এখনও গায়ে কাঁটা দিচ্ছে ৷ কিন্তু এখানেই শেষ নয় ৷ আবহাওয়া দফতর জানাচ্ছে, আরও একটি সুনামি আছড়ে পড়তে পারে ইন্দোনেশিয়ার বুকে ৷ এবং তার শক্তি আরও বেশি হতে পারে বলে জানা যাচ্ছে ৷
advertisement
তবে এবারের সুনামি কোনও ভূমিকম্পের কারণে হয়নি। সম্ভবত লামপাংয়ের মাউন্ট ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের প্রভাবেই এ দিন সুনামির হানায় প্রাণ হারান এতগুলো মানুষ। এখনও বহু মানুষ নিখোঁজ ৷ ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা দফতরের প্রধান মুখপাত্র সুতোপো পুরয়ো নুগ্রহো জানিয়েছেন, ফের সুনামি আসতে পারে ৷ আর সে কারণেই স্থানীয় মানুষদের সতর্ক করেছেন তিনি ৷ জানা গিয়েছে, মাউন্ট ক্রাকাতোয়া থেকে এখনও অগ্ন্যুৎপাত হচ্ছে ৷ তাই ফের সুনামি আছড়ে পড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
আছড়ে পড়তে পারে আরও ভয়ঙ্কর একটি সুনামি, রেড অ্যালার্ট জারি ইন্দোনেশিয়ায়
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement