advertisement

সিবিএফসি-র (A) সার্টিফিকেটেই ছাড় পেল লিপস্টিক আন্ডার মাই বুরখা !

Last Updated:

শেষমেশ থামল বিতর্ক ৷ শেষমেশ মুক্তির আলো দেখতে পাবে প্রকাশ ঝা প্রযোজিত ছবি লিপস্টিক আন্ডার মাই বুরখা ৷

#মুম্বই: শেষমেশ থামল বিতর্ক ৷ শেষমেশ মুক্তির আলো দেখতে পাবে প্রকাশ ঝা প্রযোজিত ছবি লিপস্টিক আন্ডার মাই বুরখা ৷ মঙ্গলবার সিবিএফসি এই ছবিকে শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য সার্টিফিকেট দিয়ে মুক্তির জন্য ছাড়পত্র দিল ৷
খুব বেশি মাত্রায় নারী কেন্দ্রিক। জীবন সম্বন্ধে নারীদের অবাস্তব কল্পনা। সঙ্গে অগুনতি অশ্লীল দৃশ্য, গালিগালাজ। এই যুক্তিতে ' লিপস্টিক আন্ডার মাই বোরখা' নামে ছবিটির মুক্তি আটকে দিয়েছিল সেন্সর বোর্ড। অলঙ্কৃতা শ্রীবাস্তব পরিচালিত প্রকাশ ঝার প্রযোজনায় এই ছবিতে অভিনয় করেছেন কঙ্কনা সেনশর্মা, রত্না পাঠক শাহর মত শিল্পীরা। বোর্ডের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ বলিউড। তবে সেন্সর বোর্ডের প্রধান পহেলাজ নিহালনি জানিয়েছেন, সিনেমাটি বোর্ডের ছাড়পত্র পায়নি ঠিকই, তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পথে পালটা আবেদন করতেই পারেন নির্মাতারা।
advertisement
CBFC তরফে ছবিটির প্রোডাকশন হাউসে একটি চিঠি পাঠানো হয়েছিল যাতে ছবিটিকে ছাড়পত্র না দেওয়ার কারণ জানানো হয়েছে৷
advertisement
কঙ্কণা সেনশর্মা ও রত্না পাঠক শাহ অভিনীত এই সিনেমাটির বিরুদ্ধে 'যৌন দৃশ্য', 'আপত্তিকর শব্দ' এবং 'অডিও পর্নোগ্রাফি'র 'অভিযোগে' জানানো হয়েছে ৷
অলংকৃত শ্রীবাস্তব পরিচালিত ও প্রকাশ ঝা-র প্রযোজনায় নির্মিত লিপস্টিক আন্ডার মাই বোরখা সিনেমাটি চারজন মহিলার জীবনের গল্প ৷ ছবিটি মুম্বই চলচ্চিত্র উৎসবে লিঙ্গ সমতার ক্ষেত্রে সেরা ছবি এবং টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্পিরিট অফ এশিয়া প্রাইজ পেয়েছে। নারীকেন্দ্রিক এই ছবিটিকে কেন ছাড়পত্র দিচ্ছে না সেন্সর বোর্ড তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিতর্ক ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সিবিএফসি-র (A) সার্টিফিকেটেই ছাড় পেল লিপস্টিক আন্ডার মাই বুরখা !
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement