advertisement

দীপাবলিতে এবার সাজবেন কীভাবে? রইল টিপস !

Last Updated:

দুর্গাপুজোর মতো এবার কালীপুজো বা দীপাবলিই ঘরবন্দি উৎসব ৷ তা বলে কি, সাজ-গোজে থাকবেন না? একেবারেই নয়, ঠিক যেমন দুর্গাপুজোয় বাড়িতে হালকা সেজেই মাতিয়ে দিয়েছিলেন, এবার কালীপুজোতেই সেই আমেজ থাকুক মনে ৷

#কলকাতা: দুর্গাপুজোর মতো এবার কালীপুজো বা দীপাবলিই ঘরবন্দি উৎসব ৷ তা বলে কি, সাজ-গোজে থাকবেন না? একেবারেই নয়, ঠিক যেমন দুর্গাপুজোয় বাড়িতে হালকা সেজেই মাতিয়ে দিয়েছিলেন, এবার কালীপুজোতেই সেই আমেজ থাকুক মনে ৷ সাজুন একেবারে নিজের জন্য ৷ কীভাবে সাজবেন? রইল টিপস--
১) উজ্জ্বল রং বেছে নিন পোশাকে ৷ পোশাকে থাকুক লাল, সোনালি, গোলাপি, হলুদের আধিক্য৷ সিল্ক কাপড়কেই এ ব্যাপারে জায়গা করে নিতে দিন ৷ সঙ্গে মানানসই অলংকার থাকুক ৷ সেই গয়নাতেও যেন থাকে, রুপোলি কিংবা সোনালি আভা ৷
২) শাড়ি পড়ুন ৷ এবারটি না হয় একটু ফিউশন হয়ে যাক ৷ ক্রপটপ কিংবা টিশার্ট বা শার্টের সঙ্গে শাড়ি পড়ুন ৷ নিজেই হয়ে উঠুন ফ্যাশন ডিজাইনার৷
advertisement
advertisement
৩) পুরুষেরা পঞ্জাবি পরুন ৷ পাজামা ছেড়ে বরং জিনসের সঙ্গে পরুন পঞ্জাবি ৷ হাতটা অল্প গুটিয়ে ঝলমলে হয়ে উঠুক আপনার হাতঘড়ি ৷
৪) মেকআপের ক্ষেত্রে বলা ভালো, দিনের বেলা হালকা মেকআপ করুন ৷ বরং রাতের বেলা একটু জমকালো সাজুন ৷ এক্সপেরিমেন্টের জন্য চোখের ওপর হাইলাইট করতে পারেন ৷
৫) চুল নিয়েও এক্সপেরিমেন্ট করুন ৷ শাড়ি পড়লে খোঁপা করুন ৷ খোঁপায় বিঁধে থাকুক সোনালি মুক্ত৷ ওয়েস্টার্ন পোশাকের সঙ্গে টপনট কিংবা একেবারে খোলা চুল !
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
দীপাবলিতে এবার সাজবেন কীভাবে? রইল টিপস !
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement