advertisement

Video: সংবিধানকে সাক্ষী রেখে বিয়ে করলেন দীপঙ্কর দে ও দোলন রায়, সামনে এল ভিডিও

Last Updated:

প্রেমের যে কোনও বয়স হয় না সেটাই যেন আবার প্রমাণ করে দিলেন বাংলা চলচ্চিত্রের দুই অভিনেতা দীপঙ্কর দে ও দোলন রায় ৷

#কলকাতা: প্রেমের যে কোনও বয়স হয় না সেটাই যেন আবার প্রমাণ করে দিলেন বাংলা চলচ্চিত্রের দুই অভিনেতা দীপঙ্কর দে ও দোলন রায় ৷ মনের মিলই যে সম্পর্কের আসল খুঁটি বার বার সেকথাকেই সামনে নিয়ে আসলেন তাঁরা ৷ আর তাই তো দীর্ঘদিন লিভ-ইন রিলেশনে থাকার পর নিজেদের মতো করে ছিমছাম অনুষ্ঠানে সেরে ফেললেন বিয়ে ৷ আইনি কাগজে সই আর নিকট কিছু মানুষের সামনে ১৬ জানুয়ারি নতুন করে স্বপ্ন সাজালেন দীপঙ্কর দে ও দোলন রায় ৷
সোশ্যাল মিডিয়ায় সামনে এল দোলন রায় ও দীপঙ্কর দে-র বিয়ের ভিডিও ৷ যেখানে ধরা পড়ল সেই নতুন স্বপ্নের কিছু ঝলক ৷ ভিডিওর নেপথ্যে বেজে উঠল ‘এক প্যায়ার কা নগমা’র সুর ৷ দেশের সংবিধানকে সাক্ষী রেখে চার-হাত এক হল দীপঙ্কর দে ও দোলন রায়ের ৷
হাইল্যান্ড পার্কের পাশেই এক রেস্তোরাঁয় বসেছিল বিয়ের আসর ৷ কাছের মানুষদের সাক্ষী রেখেই রেজিস্ট্রি করলেন দীপঙ্কর দে ও দোলন রায় ৷ তবে বিয়ের আয়োজন ছোট হলে হবে কি? বিয়ের সাজসজ্জায় কিন্তু কোনও খামতি ছিল না ৷ সাদা পঞ্জাবি ও ধুতিতে বরের সাজে নজর কাড়লেন ৭৫-এর দীপঙ্কর ! অন্যদিকে, মাথায় লাল ফুল ও লাল বেনারসিতে নতুন বউয়ের সাজে একেবারে বধূ রূপে দোলন রায় ৷ সিঁথি ভরা সিঁদুরে একেবারে নতুন বউ ৷
advertisement
advertisement
কে কে উপস্থিত ছিলেন এই বিয়েতে?
দীপঙ্কর দে ও দোলন রায়ের বিয়েতে উপস্থিত ছিলেন নাট্যকার ও অভিনেতা ব্রাত্য বসু, সৌমিত্র মিত্র, ধ্রুব কুণ্ডু, শীর্ষ সেন ও লেখক-সাংবাদিক রঞ্জন বন্দ্যোপাধ্যায় ৷ উপস্থিত ছিলেন দোলনের ভাই দুর্গাশিস ৷
দেখুন সেই ভিডিও---
ভিডিও সৌজন্যে : The Wedding Exposure
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Video: সংবিধানকে সাক্ষী রেখে বিয়ে করলেন দীপঙ্কর দে ও দোলন রায়, সামনে এল ভিডিও
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement