advertisement

Diljit Dosanjh's Concert: স্বল্প পোশাক পরায় কটাক্ষ, তরুণী বললেন, ‘পড়াশোনা করলেই কেউ শিক্ষিত হয় না’, দিলজিৎ দোসাঞ্জের শো-তে তুলকালাম

Last Updated:

তরুণীর নাম মুসকান মাদান। কনসার্টের ঘটনা নিয়ে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন তরুণী। সোশ্যাল মিডিয়া ইউজারদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তাঁর অভিজ্ঞতা।

দিলজিৎ দোসাঞ্জের শো-তে তুলকালাম
দিলজিৎ দোসাঞ্জের শো-তে তুলকালাম
বেঙ্গালুরু: বেঙ্গালুরুতে দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে গিয়ে অপদস্থ হতে হল তরুণীকে। ছোট পোশাক পরেছিলেন। এটাই তাঁর দোষ। সবাই অদ্ভুত ভাবে তাকিয়ে দেখছিল। কটাক্ষও করে। এমনই অভিযোগ করেছেন তরুণী।
তরুণীর নাম মুসকান মাদান। কনসার্টের ঘটনা নিয়ে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন তরুণী। সোশ্যাল মিডিয়া ইউজারদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তাঁর অভিজ্ঞতা। সেখানেই জানিয়েছেন, বন্ধু এবং বন্ধুর বন্ধুদের সঙ্গে কনসার্টে গিয়েছিলেন তিনি। তাঁরাই তাঁর পোশাক নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করেছে।
মুসকান বলেন, “আমি দিলজিতের কনসার্টে গিয়েছিলাম। আমার দেখা সেরা কনসার্ট। কিন্তু দুর্ভাগ্য বাজে লোকেদের সঙ্গে সেটা দেখতে হল। যাবার পর থেকেই অস্বস্তি হচ্ছিল। আমাকে সবাই আড়চোখে দেখছে। যেন কোনও অপরাধ করে ফেলেছি।”
advertisement
advertisement
এমনকী তাঁর বন্ধুরাও নিজেদের মধ্যেই আলোচনা করছিল। এটাই মুসকানের খারাপ লেগেছে সবচেয়ে বেশি। তাঁর কথায়, “সবাই আমাকে ছেড়ে আমার পোশাক নিয়ে কথা বলছে। আমি নিজে কানে স্পষ্ট শুনেছি। প্রথমে ভাবলাম, আমারই কোনও ভুল হচ্ছে। ঠিক আছে এখন গান শুনি। পরে এই নিয়ে ভাবা যাবে। কিন্তু যখন ছবি তোলার সময় নিশ্চিত হয়ে যাই – হ্যাঁ, তাঁরা আমার ছোট পোশাক নিয়ে কথা বলছে।”
advertisement
এতে অবশ্য মুসকানের কিছু যায় আসে না। তিনি বলেন, “এতে আমার কোনও সমস্যা নেই। আমি ছোট পোশাক ক্যারি করতে পারি। তাই আত্মবিশ্বাসের সঙ্গে পরি। আমার বাবা-মা-ও কোনওদিন বাধা দেননি। তাঁদের যখন সমস্যা নেই, তোমাদের কীসের সমস্যা ভাই?” প্রশ্ন তুলেছেন তরুণী।
advertisement
এমন ঘটনায় তিনি মর্মাহত। মুসকান মনে করেন, পড়াশোনা করলেই যে কেউ শিক্ষিত হয় না, এই ঘটনা তারই প্রমাণ। তরুণী বলেন, “এঁদের বড় বড় ডিগ্রি আছে। সবাই উচ্চশিক্ষিত। কর্পোরেট জগতে কাজ করে। বেঙ্গালুরুর মতো বড় শহরে থাকে। কিন্তু মনটা ছোট। পড়াশোনা করলেই যে কেউ শিক্ষিত হয় না, প্রমাণ হয়ে গেল।”
advertisement
‘ডিল লুমিনাটি ইন্ডিয়া ট্যুর’ শুরু করেছেন অভিনেতা গায়ক দিলজিৎ দোসাঞ্জ। গত মাসে দিল্লি থেকে ট্যুর শুরু হয়। তারপর থেকে একাধিক শহরে অনুষ্ঠান করেছেন। এর মধ্যে রয়েছে আহমেদাবাদ, লখনউ, পুনে, কলকাতা, ইন্দোর প্রভৃতি। গুয়াহাটি, চণ্ডীগড় এবং মুম্বইতেও শো করার কথা রয়েছে তাঁর। ৬ ডিসেম্বর বেঙ্গালুরুতে পারফর্ম করেন তিনি। সেখানেই তরুণীর সঙ্গে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Diljit Dosanjh's Concert: স্বল্প পোশাক পরায় কটাক্ষ, তরুণী বললেন, ‘পড়াশোনা করলেই কেউ শিক্ষিত হয় না’, দিলজিৎ দোসাঞ্জের শো-তে তুলকালাম
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement