advertisement

দুঃস্থদের খাবার পৌঁছন থেকে রেশন বিলি, ‘দেশের মাটি’-র কিয়ান ব্যস্ত কোভিডত্রাণে

Last Updated:

খাবার দুঃস্থ মানুষের কাছে পৌঁছে দেন দিব্যজ্যোতি ৷ পাশাপাশি রেশনও বিলি করেন তিনি ৷ এই কাজে তাঁর পাশে আছেন আরও দু’জন বন্ধু ৷

আগে বন্ধুদের কাঁধে কাঁধ মেলানোর জন্য অপেক্ষা করতে হত সপ্তাহান্ত অবধি ৷ তার আগে টানা শুটিং থাকত ৷ কিন্তু এখন লকডাউনের জন্য শুটিং বন্ধ ৷ ফলে দিব্যজ্যোতি দত্তর সুবিধাই হয়েছে ৷ তিনি এখন আগের থেকে অনেক বেশি কোভিডত্রাণে সামিল হতে পারছেন ৷
নিজের কাজের কথা ফেসবুকে শেয়ারও করেছেন ‘দেশের মাটি’-র কিয়ান ৷ সেখানে ছবিতে দেখা যাচ্ছে তিনি ঘাড়ে বড় বস্তা নিয়ে যাচ্ছেন ৷ যাদবপুরে একটি ক্যান্টিনে নিয়মিত যান ২১ বছর বয়সি এই অভিনেতা ৷ সেখানে রোজ ১২৫ জনের রান্না হয় ৷ সেই খাবার দুঃস্থ মানুষের কাছে পৌঁছে দেন দিব্যজ্যোতি ৷ পাশাপাশি রেশনও বিলি করেন তিনি ৷ এই কাজে তাঁর পাশে আছেন আরও দু’জন বন্ধু ৷
advertisement
নিজের ছবি ফেসবুকে শেয়ার করে দিব্যজ্যোতি লিখেছেন, তিনি জানেন ওটা প্রচারমূলক পোস্ট ৷ কারণ তিনি বিশ্বাস করেন, একটু চেষ্টা করলেই আশেপাশের দুঃস্থ মানুষের কাছে পৌঁছন যায় ৷ তাঁর কথায়, ‘প্লিজ এগিয়ে আসুন সামাজিক দায়িত্বটা নিজেদের মধ্যে ভাগ করে নিই৷’
advertisement
ইন্ডাস্ট্রির অনেকেই তাঁকে সাহায্য করেছেন, জানিয়েছেন দিব্যজ্যোতি ৷ ‘দেশের মাটি’-তে তাঁর সহ-অভিনেত্রী নোয়ারূপী শ্রুতিও আক্রান্ত হয়েছিলেন কোভিডে ৷ পর্দার বাইরেও নোয়া পাশে দাঁড়িয়েছেন কিয়ানের ৷ এর আগে ‘জয়ী’ ধারাবাহিকে অভিনয় করেও জনপ্রিয় হন দিব্যজ্যোতি ৷
advertisement
ক্যামেরার সামনে ‘জয়ী’-ই তাঁর প্রথম কাজ ৷ তার আগে কোনওদিন অভিনয় করেননি ৷ পড়শির বাড়িতে নিমন্ত্রণে গিয়ে সুযোগ পান ধারাবাহিকে অভিনয় করার ৷ কলেজছাত্র দিব্যজ্যোতির কেরিয়ারে এখন পাখির চোখ অভিনয়ই ৷ তবে পারিবারিক অলঙ্কার ব্যবসাতেও আগ্রহ আছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
দুঃস্থদের খাবার পৌঁছন থেকে রেশন বিলি, ‘দেশের মাটি’-র কিয়ান ব্যস্ত কোভিডত্রাণে
Next Article
advertisement
ইরান প্রথমবারের মতো ব্যবহার করল ‘ডান্সিং মিসাইল’! রাডার দেখলেই সাপের মতো ঢেউ খেলায়, তারপর করে হামলা
ইরান প্রথমবারের মতো ব্যবহার করল ‘ডান্সিং মিসাইল’! রাডার দেখলেই সাপের মতো ঢেউ খেলায়, তারপর করে হামলা
  • সেজ্জিল ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি দুই-ধাপের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

  • এটি মিডিয়াম-রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যা প্রায় ২ হাজার কিলোমিটার উচ্চতায় ওড়ে

  • ডান্সিং মিসাইল’ নামটি এসেছে তার উচ্চতায় দিক পরিবর্তনের ক্ষমতার জন্য

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement