advertisement

Dhanush's Son: নেই লাইসেন্স, নেই হেলমেট! চেন্নাইয়ের রাস্তায় সুপারবাইক চালাতে গিয়ে জরিমানা ধনুষ-পুত্রের

Last Updated:

Dhanush's Son: ধনুষের বড় ছেলে যাত্রাকে একজন প্রশিক্ষকের সঙ্গে বাইক চালানো শিখতে দেখা গিয়েছে। এর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। পরে সরিয়ে দেওয়া হয়।

ছেলে যাত্রার সঙ্গে ধনুষ
ছেলে যাত্রার সঙ্গে ধনুষ
চেন্নাই: জরিমানা হল ধনুষের বড় ছেলের। সংবাদমাধ্যম সূত্রে খবর, দক্ষিণী তারকার ১৭ বছরের ছেলে যাত্রা চেন্নাইতে সুপারবাইক চালাতে গিয়ে ধরা পড়েছেন। না ছিল ড্রাইভিং লাইসেন্স, না ছিল হেলমেট। জরিমানা করা হয়েছে ঐশ্বর্যকে। মাত্র ১৭ বছর বয়সি যাত্রা ভারতে ড্রাইভিং লাইসেন্সের জন্য যোগ্য নয়। তামিলনাড়ু ট্র্যাফিক পুলিশ জরিমানা আরোপ করেছে।
ঘটনাটি পোয়েস গার্ডেনে ঘটেছে। সেখানে যাত্রাকে একজন প্রশিক্ষকের সঙ্গে বাইক চালানো শিখতে দেখা গিয়েছে। এর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। পরে সরিয়ে দেওয়া হয়। বাইক চালানোর সময় যাত্রার একটি মাস্ক ছিল। পুলিশি তদন্তের পরে নিশ্চিত হয়েছে যে তিনি ধনুষ এবং ঐশ্বর্য রজনীকান্তের বড় ছেলে।
advertisement
advertisement
যদিও ধনুষ এবং ঐশ্বর্য এখন আর এক ছাদের তলায় থাকেন না। কেবল নিজেদের ছেলেদের একসঙ্গে বড় করার সিদ্ধান্ত নিয়েছেন। ২০২২ সালে দুই তারকাই তাঁদের সোশ্যাল মিডিয়ায় বিবাহবিচ্ছেদের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন। যদিও বিচ্ছেদের কারণ প্রকাশ করেননি, কেবল জানিয়েছেন, এটি একটি পারস্পরিক সিদ্ধান্ত ছিল। আলাদা হওয়া সত্ত্বেও, দু’জন তাঁদের বড় ছেলে যাত্রার স্কুলের অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়েছিলেন।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Dhanush's Son: নেই লাইসেন্স, নেই হেলমেট! চেন্নাইয়ের রাস্তায় সুপারবাইক চালাতে গিয়ে জরিমানা ধনুষ-পুত্রের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement