advertisement

‘তোমার জীবনে বড় একটা কিছু ঘটতে চলেছে’, দেবের ট্যুইট রুক্মিণীকে !

Last Updated:

নাম রুক্মিণী মৈত্র ৷ মডেলিং জগত থেকে সোজা অভিনয়ে ৷ তবে এই সিনেমায় আসাটা একেবারে দেবের হাত ধরে ৷

#কলকাতা: নাম রুক্মিণী মৈত্র ৷ মডেলিং জগত থেকে সোজা অভিনয়ে ৷ তবে এই সিনেমায় আসাটা একেবারে দেবের হাত ধরে ৷ তাই তো গুঞ্জন উঠেছিল, শুভশ্রী-র সঙ্গে সম্পর্কের ইতির পর রুক্মিণীই নাকি দেবের প্রেমিকা ৷ তবে এই গুঞ্জনকে একেবারে পাত্তা দেন না দেব ও রুক্মিণী, বরং নিজেদের বন্ধু ও কলিগ বলতেই পছন্দ করেন তাঁরা ৷
হঠাৎ করে খবরে এসেছে দেবের পরের ছবি ‘হইচই আনলিমিটেড’ থেকে মিমি নাকি সরে গিয়েছেন ৷ তবে শোনা যাচ্ছিল, মিমির জায়গায় নাকি আসার কথা ছিল রুক্মিণী মৈত্রের ৷ তবে ছবির পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘মিমির জায়গায় একেবারেই আসছে না রুক্মিণী!’
advertisement
টলি পাড়ায় এই গুঞ্জন চলাকালীন, হঠাৎই রুক্মিণীকে ট্যুইট করলেন দেব৷ আর সেই ট্যুইট নিয়ে শোরগোল পড়ে গেল সিনে মহলে ৷ ট্যুইটে দেব লিখলেন, ‘যখনই তোমার ক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করবে, তখনই তোমার প্রয়োজন ভালো বন্ধুর ৷ আর তাছাড়াও তোমার জন্য বড় কিছু অপেক্ষা করছে !’
advertisement
dev
দেবের সঙ্গে জুটি বেঁধে ‘চ্যাম্প’ ছবি দিয়েই অভিনয় জীবনে পা রেখেছেন রুক্মিণী ৷ আর তারপর দেবের সঙ্গেই দ্বিতীয় ছবি ‘ককপিট’ ৷ সদ্য মুক্তি পাওয়া ‘কবীর’ ছবিতে অভিনয় করে প্রশংসা পেয়েছেন রুক্মিণী৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘তোমার জীবনে বড় একটা কিছু ঘটতে চলেছে’, দেবের ট্যুইট রুক্মিণীকে !
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement