advertisement

বদলে গেল জীবন, ট্যুইট করলেন দেব

Last Updated:

আজকাল ভীষণ ব্যস্ত অভিনেতা দেব ৷ একের পর এক শ্যুটিং ৷ তার ওপর এখন তো দেবের কাঁধে প্রযোজনার দায়িত্ব ৷

#কলকাতা: আজকাল ভীষণ ব্যস্ত অভিনেতা দেব ৷ একের পর এক শ্যুটিং ৷ তার ওপর এখন তো দেবের কাঁধে প্রযোজনার দায়িত্ব ৷ সব মিলিয়ে কোনও দিকে আর তাকানোর সুযোগ পাচ্ছেন না দেব৷ ঘণ্টার পর ঘণ্টা শ্যুটিংয়ের পর, ঘণ্টার পর ঘণ্টা জার্নি ৷ হঠাৎ করে যেন জীবনটাই বদলে গিয়েছে দেবের ! না, এসব কথা কোনও টলিপাড়ার গুঞ্জন নয়, ট্যুইট করে দেব এমনটাই জানাচ্ছেন ৷
গপ্পোটা হল, সোমবার সকাল সকাল ট্যুইটারে আগমণ ঘটিয়েছেন দেব ৷ আর ট্যুইটে লিখলেন, ‘গুড মর্নিং ওয়ার্ল্ড ৷ কিছুদিন ধরে যেন জীবনটা স্যুটকেসে বন্দি ৷ প্রত্যেক দিনই শ্যুটিংয়ে পর অনেক ঘণ্টা ধরে ট্র্যাভেল ৷ শেষমেশ তাশকেন্তে ফিরলাম ৷ এবার একটু মজা করতে চাই ৷ শুধুই মজা !’
dev
advertisement
advertisement
আসলে, পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়ের নতুন ছবি ‘হইচই’-এর শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন দেব ৷ শ্যুটিংয়ে রয়েছেন দেবের বান্ধবী রুক্মিণী মৈত্রও ৷ সুদূর তাসকেন্ত থেকেই একটি ছবি ট্যুইট করেছেন দেব ৷ আর সেই পোস্টেই লিখেছেন জীবন বদলে যাওয়ার গল্প ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বদলে গেল জীবন, ট্যুইট করলেন দেব
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement