advertisement

Dev: দেবের হোলি কেমন কাটল? ছবিতে আলাদা করে নজর কাড়ল দু'জন! নায়কের ঘরোয়া সেলিব্রেশনের ছবি ভাইরাল

Last Updated:

Dev: গোলাপি ও নীল আবিরে একেবারে রঙিন উৎসব চলল দেবের বাড়িতে। কেমন কাটল নায়কের হোলি সেলিব্রেশন? রইল ছবি...

দেবের হোলি সেলিব্রেশন
দেবের হোলি সেলিব্রেশন
কলকাতা: কেমন কাটল দেবের হোলি সেলিব্রেশন? সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই সেই প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে। পরিবার ও প্রিয় পোষ্য কুকুরদের নিয়ে একেবারে ঘরোয়া ভাবে হোলির রঙে মেতে উঠলেন বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম প্রিয় মুখ দেব। বুধবার একাধিক ছবি শেয়ার করেছেন দেব। সেখানেই দেখা গিয়েছে গোলাপি ও নীল আবিরে একেবারে রঙিন উৎসব চলছে তাঁর বাড়িতে।
পরিবারের আগেই অবশ্য প্রেমিকার সঙ্গে দোলে মেতেছিলেন দেব। উত্তরবঙ্গে ছবির শ্যুটিংয়ের দোলের আগেই রং খেলেছেন তাঁরা। কয়েক দিন আগে অভিনেতা তাঁর নতুন ছবি ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র শুটিং করতে গিয়েছিলেন। শুটিংশেষে রঙের উৎসবে মাতলেন নায়ক। সঙ্গে ছিলেন রুক্মিণী মৈত্র।
advertisement
advertisement

 

View this post on Instagram

 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

advertisement

 

View this post on Instagram

 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

advertisement
সমাজমাধ্যমে সেসব রঙিন মুহূর্তের ছবিও পোস্ট করেছেন দেব। সেখানে দেখা যাচ্ছে বর্ষীয়ান অভিনেতা শুভাশিষ মুখোপাধ্যায়কে যেমন রং মাখিয়েছেন ছবির নায়ক-নায়িকা, তেমনই তিনিও স্নেহভরে তাঁদের কপালে রঙের টিকা পরিয়ে গেলেও মাখিয়ে দিয়েছেন আবির। তবে নেটপাড়ার নজর সবচেয়ে বেশি কেড়েছে দেব-রুক্মিণীর ব্যক্তিগত মিষ্টি মুহূর্তগুলো।
আরও পড়ুন: অরিজিতের পর এবার শ্রেয়া ঘোষাল, গান নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন গায়িকা! হতবাক অনুরাগীরা
কোথাও দেখা যাচ্ছে দেবের সঙ্গে মজার মুখভঙ্গি করে নিজস্বী তুলছেন রুক্মিণী। আবার এক ছবিতে আচমকা দেবকে জড়িয়ে ধরে তাঁর মুখভর্তি আবির মেখে দিচ্ছেন তিনি। হেসে দাঁড়িয়ে থাকা ছাড়া তখন আর উপায় ছিল না নায়কের।এই রঙিন ছবিগুলোয় ফুটে উঠেছে বন্ধুত্ব, দুষ্টুমি আর একরাশ সহজ ভালবাসা, যা ভক্তদের কাছে আরও আপন করে দেয় তাঁদের জুটি।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Dev: দেবের হোলি কেমন কাটল? ছবিতে আলাদা করে নজর কাড়ল দু'জন! নায়কের ঘরোয়া সেলিব্রেশনের ছবি ভাইরাল
Next Article
advertisement
Rahul Banerjee Passed Away: প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তালসারিতে শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন 'চিরদিনই তুমি যে আমার' তারকা
প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তালসারিতে শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন 'চিরদিনই তুমি যে আমার' তারকা
  • প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

  • তালসারিতে শ্যুটিং করতে গিয়ে জলে তলিয়ে যান অভিনেতা

  • হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement