advertisement

Debojyoti Mishra : মানবিকতার টানে ঘর ছেড়ে বাইরে, সুরকার এ বার বিপন্নদের ‘পথবন্ধু’

Last Updated:

কাদের পাশে দাঁড়তে চান দেবজ্যোতি ? নির্দিষ্ট কোনও বিপর্যয় বা এলাকা তিনি উল্লেখ করেননি ৷ বরং বলেছেন, গ্রাম গঞ্জ মফস্বল জুড়ে কেমন আছেন সাধারণ মানুষ? দেখতে বেরিয়ে পড়েছিলেন তিনি এবং তাঁর সঙ্গীরা ৷

কলকাতা : অতিমারি ও লকডাউনের বিষণ্ণ সময়ে সুরকে সঙ্গী করে নেওয়ার ডাক দিয়েছিলেন আগেই ৷ এ বার ত্রাণ নিয়ে পথে নামলেন দেবজ্যোতি মিশ্র৷ পাশে দাঁড়ালেন বিপন্নদের ৷ উদ্যোগের নাম দিয়েছেন ‘পথবন্ধু’ ৷ সুরকার তথা সঙ্গীত পরিচালক জানিয়েছেন, তাঁকে প্রেরণা যুগিয়েছে শ্রমজীবী ক্যান্টিন ৷
কাদের পাশে দাঁড়তে চান দেবজ্যোতি ? নির্দিষ্ট কোনও বিপর্যয় বা এলাকা তিনি উল্লেখ করেননি ৷ বরং বলেছেন, গ্রাম গঞ্জ মফস্বল জুড়ে কেমন আছেন সাধারণ মানুষ? দেখতে বেরিয়ে পড়েছিলেন তিনি এবং তাঁর সঙ্গীরা ৷ কীভাবে বাঁচছেন মানুষ ? বা আদৌ বাঁচছেন কি? উত্তরে খোঁজে পথে নেমেছেন পথবন্ধুরা ৷
পথে করুণ অভিজ্ঞতার সাক্ষী দেবজ্যোতি ৷ দেখলেন, অসংখ্য মনুষ আজ পথবাসী ৷ সঙ্গে খাবার, জল কিছু নেই ৷ মানসিক দিক থেকে তাঁরা প্রকৃতস্থ নন ৷ এঁরা কিন্তু ভিক্ষাজীবী নন ৷ প্রথমেই বলেছেন দেবজ্যোতি৷ তাঁর কথায়, খিদে পেলে ভিক্ষাজীবীরা হাত পাতেন ৷ কিন্তু তিনি যাঁদের দেখেছেন, তাঁরা খিদেতৃষ্ণার অনুভূতি হারিয়েছেন ৷ যেন খাবার চাইতেও ভুলে গিয়েছেন ৷ আর চাইবেনই বা কোথায়? লকডাউনে চারদিক স্তব্ধ ৷ তাঁদের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগে সামিল দেবজ্যোতি ৷ খাবার নিয়ে হাজির গ্রাম মফস্বলের সীমানা পেরিয়ে বিপন্নদের কাছে ৷ শুধু খাবার তো একমাত্র প্রয়োজন নয় ৷ দেবজ্যোতি দেখেছেন, তাঁদের অনেকের কাছেই পোশাকও নেই ৷ উলঙ্গ বা অর্ধউলঙ্গ ৷ আবার অনেকের হয়তো স্নান হয়নি বেশ কিছু দিন ৷ তাঁদের স্নান করিয়ে পরিষ্কার জামাকাপড় পরিয়ে হাতে তুলে দেওয়া হচ্ছে খাবার ৷
advertisement
advertisement
কিন্তু এখন তো ঘরে থাকার সময় ৷ এখন পথে কেন? এই প্রশ্নের প্রেক্ষিতে পাল্টা প্রশ্ন দেবজ্যোতির-যদি সকলে ঘরে থাকেন, তা হলে এই দুর্গতদের পাশে কারা থাকবেন? চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা ঘরে বসে থাকলে কারা সুস্থ করে তুলবেন বাকিদের? প্রশ্ন সঙ্গীত পরিচালকের ৷
এই দুঃসময়ে দেবজ্যোতিও পথেই থাকতে চান পথবন্ধু হয়ে ৷ সকলের কাছে আর্জি জানিয়েছেন, তাঁরাও তাঁর পথের সাথী হতে পারেন ৷
advertisement
বন্ধুকেই তো পথের সাথীকে চিনে নেওয়ার জন্য বলা যায় ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Debojyoti Mishra : মানবিকতার টানে ঘর ছেড়ে বাইরে, সুরকার এ বার বিপন্নদের ‘পথবন্ধু’
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement