advertisement

নির্ধারিত সময়ের আগেই এল মেয়ে, হাসপাতাল থেকে ভিডিও দেবিনার, কেমন আছে একরত্তি

Last Updated:

নিজের ইউটিউবে সংক্ষিপ্ত একটি ভিডিয়ো পোস্ট করেছেন দেবিনা। সেখানে দেখা যাচ্ছে, হাসপাতােলর বেবি কটে শুয়ে রয়েছে তাঁদের একরত্তি।

নির্ধারিত সময়ের আগেই কন্যাসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সে কথা জানিয়েছিলেন গুরমিত চৌধুরী। দ্বিতীয় সন্তানের কয়েক দিনের মধ্যেই তার প্রথম ঝলক অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন তারকা-দম্পতি।
নিজের ইউটিউবে সংক্ষিপ্ত একটি ভিডিয়ো পোস্ট করেছেন দেবিনা। সেখানে দেখা যাচ্ছে, হাসপাতােলর বেবি কটে শুয়ে রয়েছে তাঁদের একরত্তি। একটি নীল মেডিক্যাল গাউন পরে মেয়ের পাশেই দাঁড়িয়ে গুরমিত। নতুন অতিথিকে যেন চোখে হারাচ্ছেন পর্দার রাম।
অনুরাগীদের উদ্দেশে দেবিনা লিখেছেন, 'আমাদের এত ভালবাসা দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদের আশীর্বাদ আমাদের সত্যিই প্রয়োজন।'
advertisement
advertisement
সেই একই পোস্টে দেবিনা জানান, তাঁদের সন্তান ভাল আছে। হাসপাতালে একরত্তির দেখাশোনায় কোনও ত্রুটি রাখেননি চিকিৎসকরা। সন্তানকে নিয়ে বাড়ি ফেরার আগে তাই তাঁদের ধন্যবাদ জানাতেও ভোলেননি অভিনেত্রী।
advertisement
প্রথম সন্তান জন্ম দেওয়ার চার মাসের মধ্যে দ্বিতীয় সন্তান আসার খবর জানিয়েছিলেন গুরমিত এবং দেবিনা। এত অল্প সময়ের ব্যবধানে ফের অন্তস:ত্ত্বা হয়ে পড়ায় কম কটাক্ষ ধেয়ে আসেনি অভিনেত্রীর দিকে! তবে নেতিবাচকতাকে তোয়াক্কা করেননি তিনি। নিজেকে ভাল রাখার দিকে নজর দিয়েছিলেন।
advertisement
এ বার তিন থেকে চার হয়েছেন গুরমিত-দেবিন। শুরু হতে চলেছে তাঁদের নতুন অধ্যায়।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
নির্ধারিত সময়ের আগেই এল মেয়ে, হাসপাতাল থেকে ভিডিও দেবিনার, কেমন আছে একরত্তি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement