advertisement

আমি শুধু দেখার জন্য নই: ডেইজি শাহ

Last Updated:

বলিউডে বেশ নতুন ৷ ঝুলিতে চার-পাঁচেক ছবি ৷ তাও আবার ফ্লপ৷ তবে সলমনের সঙ্গে ‘জয় হো’ ছবিতে জুটি বাঁধার পর থেকে লাইম লাইটে এসেছিলেন নায়িকা ডেইজি শাহ৷ তার উপর ডেইজির নতুন ছবি ‘হেট স্টেরি ৩’-এর ট্রেলার দেখে সল্লু করলেন প্রশংসা৷

#মুম্বই: বলিউডে বেশ নতুন ৷ ঝুলিতে চার-পাঁচেক ছবি ৷ তাও আবার ফ্লপ ৷ তবে সলমনের সঙ্গে ‘জয় হো’ ছবিতে জুটি বাঁধার পর থেকে লাইম লাইটে এসেছিলেন নায়িকা ডেইজি শাহ৷ তার উপর ডেইজির নতুন ছবি ‘হেট স্টেরি ৩’-এর ট্রেলার দেখে সল্লু করলেন প্রশংসা৷  তার পর থেকে তো ডেইজি উড়ছেন আকাশে৷ আর এবার ‘হেট স্টোরি ৩’-এর প্রোমোশনে এসে, বিন্দাস হলেন একটু বেশি ৷ সোজাসাপটা জানালেন ‘আমি শুধু দেখার জন্য নই ৷ সেজে গুজে, গান, নাচ করার জন্য সিনেমায় আসিনি৷ এসেছি অভিনয়ের জন্য৷ ’
‘হেট স্টোরি ৩’-তে জারিনের সঙ্গে তাল মিলিয়ে ডেইজি শাহ-ও বেশ বোল্ড! করণ গ্রোভার হোক বা শরমন যোশি সবার সঙ্গে যৌনতাতেই মাতিয়েছেন ডেইজি ৷ কিন্তু এই যৌনতা দেখে যেন দর্শক না ভাবে, তাই জন্যই ডেইজির এই মন্তব্য ৷ সঙ্গে ডেইজির স্পষ্ট স্বীকার, ‘সলমন স্যার আমার কেরিয়ারকে সঠিক পথে এনে দিয়েছে ৷ তাঁকে ধন্যবাদ ৷ তবে সঙ্গে ক্ষমা চাইছি যৌনতা নির্ভর ছবিতে অভিনয় করার জন্য ৷’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
আমি শুধু দেখার জন্য নই: ডেইজি শাহ
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement