advertisement

৭ শহরের স্বাস্থ্যকর্মীদের নিখরচায় পুষ্টিকর খাবার দেবেন রন্ধনশিল্পী সঞ্জীব কপূর

Last Updated:
মুম্বই :  কয়েক দশক ধরে তাঁর হাতের জাদুতে মুগ্ধ ভোজনরসিকরা ৷ এ বার সেই হাত তিনি বাড়িয়ে দিলেন কোভিডযোদ্ধাদের দিকে ৷ খ্যাতনামী রন্ধনশিল্পী সঞ্জীব কপূর ঠিক করেছেন তিনি ভারতের সাতটি শহরে স্বাস্থ্যকর্মীদের খাবার পাঠাবেন ৷ এই উদ্যোগে তিনি সামিল হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রন্ধনশিল্পী ও সমাজসেবী জোস অ্যান্ড্রিসের সঙ্গে ৷
গত কয়েক মাস ধরে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ভারত বিপর্যস্ত ৷ হাসপাতালের শয্যা, অক্সিজেন ও ওষুধের অভাব স্বাস্থ্যকর্মীদের জন্য তাঁদের লড়াই আরও প্রতিকূল করে তুলেছে ৷ অতিমারি মোকাবিলায় তাঁরা দিনরাত এক করে লড়াই করছেন ৷ দেশ বিদেশের বহু সেলেব্রিটিই বাড়িয়ে দিয়েছেন তাঁদের সাহায্যের হাত ৷ এ বার সেই তালিকায় যুক্ত হলেন সঞ্জীব কপূরও ৷
advertisement
‘ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন’, তাজ হোটেল এবং সঞ্জীব কপূরের যৌথ উদ্যোগে এ বার নিখরচা পুষ্টিকর খাবার পৌঁছে যাবে দেশের ৭ শহরের স্বাস্থ্যকর্মীদের কাছে ৷ ইতিমধ্যেই এই দলটি মুম্বই, আমদাবাদ, দিল্লি, গুরগাঁও, কলকাতা, গোয়া ও হায়দরাবাদ, এই শহরগুলির দশ হাজারেরও বেশি প্রথমসারির কোভিডযোদ্ধাদের কাছে বিনামূল্যে খাবার পৌঁছে দিতে সক্রিয়ভাবে কাজ করছে ৷ সঞ্জীব জানিয়েছেন, অতিমারির কথা মাথায় রেখে সাজানো হয়েছে খাবারের মেনু ৷
advertisement
advertisement
তবে এটাই প্রথম নয় ৷ গত বছরও কোভিডযোদ্ধাদের পাশে দাঁড়িয়েছিলেন সঞ্জীব ৷ বেশ কিছু হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য তিনি নিখরচায় খাবার পৌঁছে দিয়েছিলেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
৭ শহরের স্বাস্থ্যকর্মীদের নিখরচায় পুষ্টিকর খাবার দেবেন রন্ধনশিল্পী সঞ্জীব কপূর
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement